রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

চিকুনগুনিয়ায় আক্রান্ত জনপ্রিয় অভিনেত্রী সামান্থা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ১০১ Time View

বিনোদন ডেস্ক : গত বছর জানা যায়, বিরল রোগ মায়োসাইটিসে আক্রান্ত হওয়ার খবর। এরপর অভিনয় থেকে বিরতি নিয়ে চিকিৎসা করান। বছরের শেষ দিকে তার প্রাক্তন স্বামী নাগা চৈতন্য বিয়ে করেছেন প্রেমিকা শোভিতাকে।

পিঙ্কভিলার এক প্রতিবেদন থেকে জানা গেছে, মশাবাহিত রোগ চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছেন সামান্থা। এ কারণে শরীরের প্রতিটি জয়েন্টে অর্থাৎ অস্থিসন্ধিতে ব্যথা অনুভব করছেন দক্ষিণী এই নায়িকা। সোশ্যাল মিডিয়ায় ইনস্টাগ্রামের স্টোরিতে রেড লাইট থেরাপি ক্লিনিকের বাইরে থেকে তোলা একটি ছবি পোস্ট করেছেন সামান্থা।

সেখানে নোট হিসেবে লিখেছেন, ‘আমার জয়েন্টগুলো এখনো ঠিক হয়নি।’ এরপরই হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন রিকভারিমোড, রেডলাইটথেরাপি। এ অভিনেত্রী জানিয়েছেন, চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে একদম বিছানায় পড়ে গেছেন তিনি। টানা চিকিৎসা চলছে। অসুস্থতার জন্য শারীরিকভাবে দুর্বল হলেও মনের দিক থেকে শক্ত রয়েছেন বলেও জানিয়েছে সামান্থা।

প্রসঙ্গত, ‘দ্য ফ্যামিলি ম্যান-২’ সিরিজের মাধ্যমে দর্শকের কাছে পরিচিতি লাভ করেন তিনি। এছাড়া পরবর্তীতে ‘পুষ্পা: দ্যা রাইজ’ সিনেমায় আইটেম গানে নেচে তুমুল জনপ্রিয়তা লাভ করেন সামান্থা। সম্প্রতি বরুণ ধাওয়ানের সঙ্গে তার অভিনীত ‘সিটাডেল: হানি বানি’ সিরিজটিও দারণ সাফল্য পেয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৫ জানুয়ারী ২০২৫,/রাত ১১:০৮

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit