শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম
বড়পুকুরিয়া কয়লাখনির পাতিগ্রাম ও পাচঘরিয়া গ্রামের ক্ষতিগ্রস্থ মানুষ ক্ষতিপূরণ না পেয়ে হতাশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সম্মেলনে প্রধানমন্ত্রী পেইনের বদলি হিসেবে কুটসিয়াকে নিল হায়দরাবাদ কক্সবাজার রেলওয়ে স্টেশনে টিকেট কারসাজি, দুদকের অনুসন্ধান শাহবাগের সেই অসহায় গোলাপিকে নতুন বাড়ি দিলেন প্রধানমন্ত্রী সরকারী বালু চুরির ঘটনাকে কেন্দ্র করে বোচাগঞ্জে পুলিশের কাজে বাঁধা দেয়ার অভিযোগে ২২ জনের নামে মামলা নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ নগরবাসীকে ডেঙ্গুমুক্ত রাখতে রাঙামাটিতে পৌরসভার মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান রানীশংকৈলে শত্রুতা করে ধান ক্ষেতে বিষ প্রয়োগ, কৃষকের মাথায় হাত নতুন সংগঠন ‘প্রাণজ নওগাঁ’র আত্মপ্রকাশ

প্রথমবারের মত নারীকেন্দ্রিক সিনেমায় সাই পল্লবী

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ৫৩ Time View

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী ইতোমধ্যে তার অভিনয় দক্ষতা দিয়ে সুখ্যাতি অর্জন করেছেন। তাই তরুণ প্রজন্মের পছন্দের তালিকায় শীর্ষ আছেন এ অভিনেত্রী। তিনি সাধারণত চরিত্র ও গল্প বেছে বেছে কাজ করেন। সে জন্য কাজের সংখ্যা কম হলেও চরিত্রগুণে অভিনয়ে প্রশংসিত হয়েছেন তিনি। এবার অভিনেত্রী প্রথমবারের মতো একটি নারীকেন্দ্রিক গল্পে অভিনয় করতে চলেছেন। 

পিঙ্কভিলা সূত্র জানিয়েছে, অভিনেত্রী সাই পল্লবী একটি আকর্ষণীয় গল্প পছন্দ করেছেন। এর চিত্রনাট্য লিখেছেন লেখক কার্তিক থিদা। বর্তমানে ছবিটি নিয়ে আলোচনা চলছে। যদি এই প্রকল্পটি বাস্তবায়িত হয়, তবে এটি হবে সাই পল্লবীর প্রথম নারীকেন্দ্রিক সিনেমা। আর সাই পল্লবী গল্পটি পছন্দ করেছেন। তাই কাজ করতে উন্মুখ হয়ে আছেন বলে জানান অভিনেত্রী।

নারীকেন্দ্রিক এ ছবিটি পরিচালনার দায়িত্বে আছেন চন্দু মন্দেতি। এর শুটিং শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন পরিচালক। উল্লেখ্য, এর আগে অভিনেত্রী সাই পল্লবী তার অভিনয় দক্ষতা দেখিয়েছেন ‘অমরণ’ ছবিতে। এখানে তিনি ইন্দু রেবেকা ভার্গিসের চরিত্রে অভিনয় করেছিলেন। ভারতীয় সেনাবাহিনীর অফিসার মুকুন্দানের স্ত্রীর চরিত্রে অভিনয় করেন সাই। এ সিনেমাটি দিয়ে বেশ প্রশংসিত হন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/১৫ জানুয়ারী ২০২৫,/বিকাল ৩:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit