মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
আজকের নামাজের সময়সূচি বিশ্বকাপে ম্যাচসেরা হলে কি কোনো অর্থ পান ফুটবলাররা? সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি আল্লাহর অস্তিত্বের সহজাত প্রমাণ মানবীয় ‘ফিতরাত’ বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স মেসির চেয়ে রোনালদোকে এগিয়ে রাখলেন ‘পাতানো বিশ্বকাপ’ বলা মিসরীয় সেই ফুটবলার রাঙামাটির বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে, দ্রুত পুনর্বাসনের আশ্বাস প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের বৃষ্টি কমলেও কাটেনি দুর্ভোগ: রাঙামাটিতে ৫০ আশ্রয়কেন্দ্রে এখনো ৩,৬৩৭ মানুষ, ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট ফুলবাড়ীতে সিসিডিবির জেন্ডার ডায়ালগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত॥ টানা বর্ষণে ঘরহারা বৃদ্ধের পাশে সেনাবাহিনী, নতুন ঘর নির্মাণের মানবিক উদ্যোগ।

ট্রাম্পকে হত্যাচেষ্টা, মার্কিন গণমাধ্যমকে যা বললেন ইরানি প্রেসিডেন্ট

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ৬১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে যাওয়া ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টার অভিযোগ নাকচ করে দিয়েছে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এমন কথা বলেছেন। তিনি বলেন, ইরান কখনোই নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করেনি। মঙ্গলবার (১৪ জানুয়ারি) এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

ট্রাম্পকে হত্যাচেষ্টার ঘটনায় গত বছরের নভেম্বরে মার্কিন বিচার বিভাগ এক ইরানি নাগরিকের বিরুদ্ধে অভিযোগ আনে। অভিযোগে বলা হয়, ইরানের রেভল্যুশনারি গার্ড কোরের নির্দেশে ট্রাম্পকে হত্যার ওই চেষ্টা চালানো হয়েছিল। তবে কোনও ধরনের হামলা হওয়ার আগেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিকল্পনাটি নস্যাৎ করে দেয়।

গত বছর মার্কিন নির্বাচনের প্রচার চলাকালে ট্রাম্পও অভিযোগ করেছিলেন, তাকে হত্যাচেষ্টার পেছনে ইরানের হাত থাকতে পারে। মঙ্গলবার এনবিসি নিউজের পক্ষ থেকে পেজেশকিয়ানের কাছে জানতে চাওয়া হয়েছিল, ট্রাম্পকে হত্যায় ইরানের কোনও পরিকল্পনা আছে কি না। জবাবে পেজেশকিয়ান বলেন, ‘কখনোই না।’

গত বছরের নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন ট্রাম্প। আগামী সোমবার (২০ জানুয়ারি) তিনি প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন। নির্বাচনী প্রচার চলাকালে দুবার হত্যাচেষ্টা থেকে প্রাণে বেঁচে যান ট্রাম্প। একটি হত্যাচেষ্টা হয়েছিল গত বছরের সেপ্টেম্বরে। ট্রাম্প তখন ফ্লোরিডা অঙ্গরাজ্যের ওয়েস্ট পাম বিচ এলাকায় নিজের মালিকানাধীন গলফ মাঠে গলফ খেলছিলেন। 

এর আগে গত বছরের জুলাইয়ে পেনসিলভানিয়ার বাটলারে সমাবেশ করার সময়ও ট্রাম্পকে হত্যার চেষ্টা চালানো হয়েছিল। তদন্তকারীরা তাদের তদন্তে দেখেছেন, দুটি ঘটনার কোনোটিতেই ইরানের সংশ্লিষ্টতার প্রমাণ নেই।

এর আগে সাইবার অভিযানসহ বিভিন্নভাবে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে ইরান হস্তক্ষেপ করছে বলে মার্কিন প্রশাসন যে অভিযোগ করেছিল, তা–ও অস্বীকার করেছে তেহরান।

 

 

কিউএনবি/আয়শা/১৫ জানুয়ারী ২০২৫,/দুপুর ২:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit