শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে গ্রেফতার -০৩।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ৮৪ Time View

লুৎফুন্নাহার রুমা,বিভাগীয় প্রতিনিধী ময়মনসিংহ : ময়মনসিংহ ডিবি পুলিশের অফিসার ইনচার্জের নির্দেশে এসআই মোঃ সাইদুর রহমান সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে কোতোয়ালী মডেল থানাধীন চরপাড়া মেমোরিয়াল হাসপাতালের সামনে পাকা রাস্তার পার্শ্বে ১২ জানুয়ারি ২০২৫ তারিখ বিকেল ৬ টায় ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী বিপ্লব রবিদাস (৩২), পিতা মৃতঃ শ্যামলাল রবিদাস, গ্রাম-চরভবানীপুর, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেছে। পুলিশ জানায় গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে ।

অপর অভিযানে অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা,ময়মনসিংহের নির্দেশে এসআই আলমগীর কবীর সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ভালুকা মডেল থানাধীন জামিরদিয়া কালার গার্মেন্টস সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পার্শ্বে স্বর্ণা হোটেলের সামনে ফাঁকা জাযগায় হতে ১২ জানুয়ারি ২০২৫ ইং তারিখ বিকেল সাড়ে ৫ টায় ০৭ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী মোঃ ছনব আলী (৪১), পিতা-মৃতঃ নায়েব আলী, গ্রাম-জামিরদিয়া মধ্যপাড়া, মোঃ সুলতান মিয়া (৩৮), পিতা-মোঃ আবুল কাশেম, গ্রাম-জামিরদিয়া কালার গার্মেন্টস এর পিছনে, উভয় থানা-ভালুকা, ময়মনসিংহকে গ্রেফতার করছে। পুলিশ জানায় গ্রেফতারকৃত আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে । উদ্ধারকৃত ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ০৭ গ্রাম হেরোইন উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ০৩ জন আসামীর বিরুদ্ধে কোতোয়ালী ও ভালুকা মডের থানায় মামলা দায়ের করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৪ জানুয়ারী ২০২৫,/রাত ৮::৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit