রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম
ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ পিটিআই ঠেকাতে পাকিস্তানের রাজধানী এখন ‘কনটেইনারাবাদ’! স্বর্ণের দাম কমবে না বাড়বে, যা বলছে পূর্বাভাস ইরান যুদ্ধে চীনের নীরব উপস্থিতি, বদলে যাচ্ছে সমীকরণ কুমিল্লায় রতন গ্যাংয়ের প্রধানসহ শীর্ষ ৪ কিশোর গ্যাং লিডার গ্রেফতার নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী সালাহউদ্দীন সুমন পেলেন বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার গাড়ি দেখলেই সালাম দেওয়া পথশিশুদের খাওয়ালেন প্রধানমন্ত্রী

২ কেজি স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ২০৯ Time View

ডেস্ক নিউজ : মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে মুজিবনগর সীমান্তের ১০৪নং পিলারের কাছ থেকে তাকে আটক করা হয়। আটক নুর হোসেন ভারতের নদীয়া জেলার হৃদয়পুর গ্রামের মৃত সোনাই শেখের ছেলে।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মাদ জাহিদুর রহমান জানান, মুজিবনগর মাঠের মধ্যে দিয়ে স্বর্ণ চালান করা হবে। এমন সংবাদের ভিত্তিতে মেইন পিলার ১০৪ এর সাবপিলার ৫ এর কাছে অবস্থান নেয় মুজিবনগর বিওপির টহল দল।

সন্দেহভাজন একজন বাংলাদেশি সীমান্তে প্রবেশ করলে তাকে চ্যালেঞ্জ করেন বিজিবির সদস্যরা। এ সময় পালানোর চেষ্টা করলে ওই ব্যক্তিকে ধাওয়া করা হয়। পরে মাঠের মধ্যে থেকে আটক করা হয় নুর হোসেনকে। তার শরীরে তল্লাশি চালায় বিজিবির সদস্যরা। 
তার প্যান্টের ভিতরে স্কচটেপে মোড়ানো তিনটি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটের ভেতর থেকে ২ কেজি ১৮ গ্রাম ওজনের ১৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

এ ব্যাপারে হাবিলদার রফিকুল ইসলাম বাদী হয়ে মুজিবনগর থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। এ ছাড়াও স্বর্ণের বারগুলো মেহেরপুর ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

 

কিউএনবি/আয়শা/১৪ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit