শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ইরানে হামলার তারিখ জানাল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে বৈঠকে ইরান-কাতার অবশেষে গীর্জার চুরি যাওয়া ঘন্টা উদ্ধার দুর্গাপুরে রানীখং ধর্মপল্লী থেকে ঘন্টা চুরি,থানায় মামলা মিরপুর টেস্টে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশের হার, সিরিজে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ক্রিকেটে রাবাদার বিশ্বরেকর্ড সরকার দায়িত্ব নেওয়ার পর খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আমিনুল হক বরিশালে এইচএসসিতে পাসের হার ও জিপিএ-৫ কমেছে আ.লীগের প্রভাব খাটিয়ে জমি দখল, এখন বিএনপিতে ভেড়ার চেষ্টা গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে চোরকে ছেড়ে দিয়ে অপর ব্যক্তিকে মারপিট,ফুলবাড়ীতে প্রতিপক্ষদের ফাঁসাতে মার পিটের ঘটনায় নিহত ১॥

হাতীবান্ধায় নিয়ন্ত্রণ হারিয়ে ঘরের ভিতরে ট্রাক, প্রাণ গেল নারীর

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ৯২ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঘরের ভিতরে চাকার নিচে পিষ্ট হয়ে নুরী বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। এসময় আব্দুল্লাহ (৩) নামে তার নাতি আহত হয়েছেন। সোমবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলার হাতীবান্ধা পাটিকাপাড়া বটতলা এলাকায় বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত শিশু আবদুল্লাহকে প্রায় দেড় ঘণ্টা অভিযান চালিয়ে উদ্ধার করে ফায়ার সার্ভিস। এর প্রায় ৪ ঘণ্টা পর নুরী বেগমের মরদেহ উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালের দিকে একটি সিমেন্টবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে ঢুকে উল্টে যায়। পরে খবর পেয়ে হাতীবান্ধা ফায়ার সার্ভিসের কর্মীরা ও স্থানীয় লোকজন উদ্ধার অভিযান চালিয়ে প্রায় দেড় ঘণ্টা পর জীবিত অবস্থায় শিশু আব্দুল্লাহকে উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা। তবে দাদি নুরী বেগমকে ৪ঘন্টা পর মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এসময় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।

ফায়ার সার্ভিস ইনচার্জ ইমরান হোসেন বলেন, মহাসড়কের পাশেই একটি বাড়িতে সিমেন্টবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভেতরে ঢুকে উল্টে যায়। এসময় আহত এক শিশুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া এক নারীর মরদেহ উদ্ধার হয়।

হাতীবান্ধা হাইওয়ে থানার ইনচার্জ হাফিজুর রহমান বলেন, শিশু আব্দুল্লাহকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও নুরী বেগমকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাকটি আমাদের জিম্মায় রয়েছে।

 

কিউএনবি/আয়শা/১৩ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit