শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম
এতিম শিশুদের সঙ্গে ইফতার করলেন জোবাইদা-জাইমা ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি ব্রিটেন আগামী সপ্তাহে টানা দুদিন বৃষ্টির আভাস ২০২৬ বিশ্বকাপের ঠিক আগে আনচেলত্তিকে নতুন প্রস্তাব ব্রাজিলের ৮ উপজেলায় পরীক্ষামূলক চালু হচ্ছে ফ্যামিলি কার্ড পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৪ ‘সন্ত্রাসী’ নিহত কারাবন্দি ইমরান খানকে দু’বার সমঝোতার প্রস্তাব দেয় পাকিস্তান সরকার! চিকিৎসকদের সেবা তদারকি করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর রোজার প্রথমেই ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম, হতাশ ক্রেতারা রোহিত-সূর্যকুমারের বিশ্বরেকর্ড ভেঙে দিলেন সিকান্দার রাজা

ভারতের চ্যাম্পিয়নস ট্রফির দল জানালেন গাভাস্কার-ইরফান

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ৭৬ Time View

স্পোর্টস ডেস্ক : আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হবে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফি সামনে রেখে স্কোয়াড ঘোষণা করেছে ৭টি দল। বাকি কেবল ভারত। চোটে আক্রান্ত তারকা পেসার জাসপ্রিত বুমরাহকে নিয়ে সিদ্ধান্ত নিতে কিছুটা বিলম্ব হচ্ছে ভারতের। তবে কেমন হতে পারে ভারতের ১৫ জনের স্কোয়াড, কারা থাকছেন সেই দলে তা জানিয়েছেন দেশটির সাবেক কিংবদন্তি সুনীল গাভাস্কার ও ইরফান পাঠান।

দেশটির ক্রিকেট নিয়ে বিশ্লেষণ ও ধারাভাষ্য দেওয়া দুই সাবেক ক্রিকেটার এক মত হয়েছেন ১৫ জন ক্রিকেটারের ব্যাপারে। যেখানে চমক হিসেবে মিডল অর্ডারে শ্রেয়াস আইয়াকে রেখেছেন দু’জনেই। সঙ্গে চোট নিয়ে শঙ্কায় থাকা তারকা পেসার জাসপ্রিত বুমরাহরও জায়গা হয়েছে সেই স্কোয়াডে। তবে জায়গা হয়নি সূর্যকুমার যাদবের।

পাঠান ও গাভাস্কার তাদের চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াডে রেখেছেন ৩ উইকেটকিপার ব্যাটারকে। ঋষভ পান্ত, লোকেশ রাহুলের সঙ্গে জায়গা হয়েছে সাঞ্জু স্যামসনের। এর বাইরে পেসার হিসেবে তারা দলে রেখেছেন, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, নিতিশ কুমার রেড্ডি ও মোহাম্মদ শামিকে। দলে স্পিনার হিসেবে রাখা হয়েছে অভিজ্ঞ রবিন্দ্র জাদেজা ও কুলদীপ যাদবকে।

সুনীল গাভাস্কার ও ইরফান পাঠানের ভারতীয় স্কোয়াড: রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, ঋষভ পান্ত, হার্দিক পান্ডিয়া, রবিন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, জাসপ্রিত বুমরাহ, শুভমান গিল, সাঞ্জু স্যামসন, মোহাম্মদ শামি, নিতিশ কুমার রেড্ডি।

 

 

কিউএনবি/আয়শা/১৩ জানুয়ারী ২০২৫,/বিকাল ৫:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit