মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম
তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লির বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ বিশ্বকাপ জিতবে কে, চারটি ভিন্ন এআই চ্যাটবটের গণনায় একই দেশের নাম বেনজীরকে ফেরাতে নথি প্রস্তুত করছে দুদক অবৈধ নির্বাচনের অন্যতম কারিগর বেনজীর আহমেদ: চিফ প্রসিকিউটর তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরুন : প্রধানমন্ত্রী ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জাতীয় কমিটি পুনর্গঠন হরমুজ দিয়ে তেলবাহী জাহাজ চলাচল শুরু করেছে-ট্রাম্প জুলাই মাসে শিক্ষার্থীদের বিনা মূল্যে স্কুল ড্রেস বিতরণ শুরু : শিক্ষামন্ত্রী যুক্তরাজ্যে ১৬ বছরের কম বয়সীদের ফেসবুক-টিকটক ব্যবহার নিষিদ্ধ

বগি লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ১০০ Time View

ডেস্ক নিউজ : রাজশাহীতে চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে রাজশাহীর সঙ্গে সারাদেশে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। লাইনচ্যুত বগি উদ্ধারে কাজ করছে রেলওয়ের কর্মীরা।

সোমবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে পুঠিয়া বেলপুকুর রেলওয়ে স্টেশনের অদূরে ঘটনা ঘটে।

এর আগে ৭টা ২০ মিনিটে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে আসে। পথে বেলপুকুর এলাকায় এলে মাঝের একটি বগি লাইনচ্যুত হয়। এরপর ট্রেনটি থেমে যায়।

পরে লাইনচ্যুত বগি ফেলে বাকি ৫টি বগি নিয়ে ইঞ্জিন বেলপুকুর রেল স্টেশনে গিয়ে দাঁড়ায়।

এদিকে, বেলপুকুর দিক থেকে একটি রিলিফ ট্রেন (উদ্ধারকৃত ক্রেন) নিয়ে আসা হয়েছে। এই ক্রেন দিয়ে উদ্ধার কাজ শুরু করা হয়।

তবে রাজশাহীর সঙ্গে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ। বিষয়টি নিশ্চিত করেছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের সহকারী প্রকৌশলী (ইএন) আবদুর রশিদ।

তিন বলেন, লাইনচ্যুত বগি উদ্ধারে রেলওয়ে কর্মীরা কাজ করছেন। খুব দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

কিউটিভি/অনিমা/১৩ জানুয়ারী ২০২৫,/সকাল ১১:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit