মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

বলিউড অভিনেতা টিকুর অবস্থা সংকটাপন্ন

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ৬৯ Time View

বিনোদন ডেস্ক : জানা গেছে, ৭০ বছর বয়সী এই অভিনেতার ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে। শুক্রবার মধ্যরাতে হৃদরোগে আক্রান্ত হন টিকু। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিনেতার অবস্থা বেশ সঙ্কটজনক বলে জানা গেছে। এই মুহূর্তে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

গত শুক্রবার রাতে টিকু তালসানিয়া মুম্বাইয়ের এক প্রেক্ষাগৃহে এক গুজরাটি ছবির প্রিমিয়ারে গিয়েছিলেন। ছবি দেখার পর তিনি আচমকা অসুস্থ বোধ করতে শুরু করেন। বিভিন্ন ডিজিটাল মাধ্যমের খবর অনুযায়ী, টিকু বেশ কয়েকবার বমি করেছিলেন। তাকে হুইলচেয়ারে করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।
 
থিয়েটারের মাধ্যমে অভিনয় জগতে আসেন টিকু। এরপর একে একে ছোট পর্দা ও পরবর্তীকালে বড় পর্দাতেও তার অভিনয়ের দক্ষতায় জনপ্রিয় হয়ে ওঠেন। ১৯৮৪ সালে প্রথম ধারাবাহিক ‘ইয়ে জো হ্যায় জিন্দেগি’ তে অভিনয় করেন তিনি। এরপর ১৯৮৬ সালে রাজীব মেহরার ‘প্যায়ার কে দো পল’ ছবির মাধ্যমে পড় পর্দায় অভিনয়ে আসেন টিকু। ওই বছরেই আরও দুটি ছবিতে কাজ করেছিলেন তিনি।

কমেডি চরিত্রের অভিনেতা হিসাবে টিকুর ঝুলিতে রয়েছে ‘দিল হ্যায় কি মানতা নেহি’, ‘উমর ৫৫ কি দিল বচপন কা’, ‘বোল রাধা বোল’, ‘মিস্টার বেচারা’ সহ আরও অনেক ছবি। এছাড়াও দীর্ঘ কেরিয়ারে‘ইশক’, ‘কুলি নম্বর ১’, জোড়ি নাম্বার ১, ‘দেবদাস’, ‘বড়ে মিঞা ছোটে মিঞা’, ‘বিরাসত’র মতো হিট ছবিতেও দর্শকের মনে জায়গা করেছেন তিনি।
 
২০২৪ সালে টিকুকে শেষবার ‘ভিকি বিদ্যা কা উহওয়ালা ভিডিও’তে পর্দায় দেখা গিয়েছিল। ছবিতে ছিলেন তৃপ্তি দিমরি ও রাজকুমার রাও। 

 

 

কিউএনবি/আয়শা/১১ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit