বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

ফ্যাসিবাদি ব্যবস্থা দূরীকরণে পিআর পদ্ধতির বিকল্প নেই: আতিকুর রহমান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ১৩৫ Time View

ডেস্ক নিউজ : ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারি মহাসচিব কে এম আতিকুর রহমান বলেছেন, বিগত সরকার তার ফ্যাসিবাদি ব্যবস্থা দিয়ে মানুষদেরকে কোনঠাসা করে রেখেছিল এবং এখনো কেউ কেউ ফ্যাসিবাদি পদ্ধতিতে ক্ষমতায় আসার স্বপ্ন দেখে। এমন অবস্থায় এই ব্যবস্থা দূরীকরণের জন্য প্রয়োজন পিআর পদ্ধতিতে নির্বাচন। যেখানে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হলে মানুষ স্বস্তি ফিরে পাবে।

শুক্রবার বিকেলে লক্ষ্মীপুর শহরস্থ সৈয়দ ফজলুল করীম ইসলামিক রিসার্চ সেন্টার মিলনায়তনে মজলিসে শুরার অধিবেশনে তিনি এসব কথা বলেন। জেলা সভাপতি আলহাজ্ব অনারারী ক্যাপ্টেন (অব.) মুহা. ইব্রাহিম এর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাও. মহিউদ্দিন অনুষ্ঠান সঞ্চালনা করেন।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় মহিলা ও পরিবার কল্যান সম্পাদক মাওলানা এ বি এম জাকারিয়া। পরে ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার ২০২৫-২৬ সেশনের কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি আলহাজ্ব অনারারী ক্যাপ্টেন (অব.) মুহাঃ ইব্রাহিম, সহ-সভাপতি মাওলানা দেলাওয়ার হোসাইন, সহ-সভাপতি মাওলানা মহিউদ্দিন ও সেক্রেটারি পদে মাওলানা জহির উদ্দিন এর নাম ঘোষণা করা হয়।

এসময় আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সহ সেক্রেটারি হা. লোকমান হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইমরান হোসাইন, বাংলাদেশ মুজাহিদ কমিটির ছদর আলহাজ্ব রেজাউল করিম সেলিম আটিয়া, শ্রমিক আন্দোলন জেলা শাখার সভাপতি ডা. নাছির আহমেদ, যুব আন্দোলন জেলা শাখার সভাপতি মাওঃ মোখলেসুর রহমান, ছাত্র আন্দোলন জেলা শাখার সভাপতি মুহা. ইউনুস খাঁন সহ জেলার শুরা সদস্যবৃন্দ।

কিউএনবি/অনিমা/১০ জানুয়ারী ২০২৫,/রাত ৯:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit