বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

চরফ্যাশনে মেছো বাঘ উদ্ধার, জনমনে আতঙ্ক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ৩৭৩ Time View

ডেস্ক নিউজ : ভোলার চরফ্যাশনে গ্রামবাসীর পাতা ফাঁদে আটকা পড়েছে একটি মেছো বাঘ। এদিকে বাঘ আটকের খবরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাঘটিকে একনজর দেখতে ভির জমিয়েছে স্থানীয়রা।

শুক্রবার সকালে চরফ্যাশন উপজেলার উত্তর চরমানিকা গ্রামের ডাক্তার বাড়ি থেকে মেছো বাঘটি উদ্ধার করে চরমানিকা বন বিটের লোকজন। পরে ম্যানগ্রোভ বনে অবমুক্ত করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার চরমানিকা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর চরমানিকা গ্রামের দেলোয়ার ডাক্তার বাড়িতে হাঁস-মুরগি খাওয়ার জন্য আসে। বাড়ির লোকজন দেখতে পেয়ে প্রথমে ভয় পায়। পরে ফাঁদ পেতে স্থানীয়দের সহায়তায় এটিকে জীবিত আটক করতে সক্ষম হয়। খবর পেয়ে শুক্রবার সকাল ৮ টার দিকে চরমানিকা বন বিট কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। তারা মেছো বিড়ালটিকে উদ্ধার করে নিয়ে যান।

বিষয়টি নিশ্চিত করেছেন চরমানিকা বনবিট কর্মকর্তা মো. আবুল কাশেম জানান, উদ্ধার হওয়ায় প্রাণীটি একটি পুরুষ মেছো বিড়াল। এর ওজন আনুমানিক ২২ থেকে ২৪ কেজি হবে। এটি একটি উপকারী প্রাণী। আতঙ্কিত হওয়ার কিছু নাই। এটি খাবারের সন্ধানে লোকালয় ঢুকে পড়েছে। বিড়ালটি উদ্ধার করে চর ইসলাম কেওড়া ম্যানগ্রোভ বনে নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

কিউএনবি/অনিমা/১০ জানুয়ারী ২০২৫,/রাত ৯:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit