বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

বিএনপি আজ অনেক শক্তিশালী দল: আমীর খসরু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ১০০ Time View

ডেস্ক নিউজ : বিএনপি আজ অনেক শক্তিশালী দল উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির অন্যতম নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছন, ‘খালেদা জিয়ার বিদেশ যাত্রাকে কেন্দ্র করে যারা মাইনাস টু ফর্মুলার আশা করছেন, ওই আশা জীবনেও পূরণ হবে না। আর দেশে গণতন্ত্র ফেরাতে নির্বাচন হবে একটি প্রথম সংস্কার।’

শুক্রবার (১০ জানুয়ারি) দীর্ঘ ১৬ বছর দেশে ফেরা বিএনপির অঙ্গসংগঠনের ৭ নেতাকর্মীকে নিয়ে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি এমন মন্তব্য করেন।

আমীর খসরু বলেন, ‘গণতন্ত্র ফেরাতে দেশে নির্বাচনের বিকল্প নেই ’। এ সময় তিনি আরও বলেন, ‘আন্দোলন একদিনে হয়নি। আজ যারা দেশে ফিরেছেন তারাও আন্দোলনের অংশ। বিদেশে বসেও ফ্যাসিস্টদের বিরুদ্ধে কথা বলেছেন তারা।’

এরআগে, বেলা সাড়ে ১১টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন প্রবাসে থাকা নেতাকর্মীরা। তারা জানান, আওয়ামী লীগের মামলা, গুম ও নানা নির্যাতনের ভয়ে তারা দেশত্যাগ করে যুক্তরাষ্ট্র চলে যান। পরে প্রবাসে দল গঠনের মাধ্যমে রাজনীতিতে সক্রিয় ছিলেন। সরকার পতনের পর দেশে ফিরে বিএনপিকে সুগঠিত করায় ভূমিকা রাখার পরিকল্পনা তাদের।

কিউএনবি/অনিমা/১০ জানুয়ারী ২০২৫,/রাত ৯:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit