বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

জামায়াতের সঙ্গে বিএনপির কোনো দূরত্ব নেই: নজরুল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ১১২ Time View

ডেস্ক নিউজ : সম্প্রতি দুই দলের নেতাদের মধ্যে পরস্পরবিরোধী বক্তব্য বিভিন্ন গণমাধ্যমে এলেও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান দাবি করেছেন, জামায়াতের সঙ্গে তাদের কোনো দূরত্ব নেই। তবে জামায়াত একা নিজেদের দেশপ্রেমিক দাবি করলে তাদের কষ্ট লাগে বলে মন্তব্য করেছেন তিনি।

শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়াপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কর্যালয়ে এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে এ বৈঠক করে বিএনপির লিয়াজোঁ কমিটি।

বেলা সোয়া ১১টায় বৈঠক শুরু হয়। বৈঠকে বিএনপি স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খানের সঙ্গে উপস্থিত ছিলেন আরেক স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।

জামায়াতের সঙ্গে দূরত্ব প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, জামায়াতের সঙ্গে জোটে ছিলাম। ফরমালি যুগপৎ আন্দোলনে আমরা ছিলাম না। বিএনপির কর্মসূচি এবং জামায়াতের কর্মসূচি একরকম ছিল না। কিন্তু তারা আন্দোলনে ছিলেন। আগামীতে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে সবাই আমরা থাকব, তারাও (জামায়াত) থাকবে। জামায়াতের সঙ্গে আমাদের দূরত্বের তেমন কিছু নেই। তারাও গণতন্ত্র চায়, নির্বাচন চায়, মানুষের অধিকারের কথা বলে, আমরাও বলি। তবে কেউ যদি কখনো বলে শুধু তারা দেশপ্রেমিক, তাহলে তো আমাদের কষ্ট লাগবেই।

নজরুল ইসলাম খান বলেন, বৈঠকে দেশের বিদ্যমান রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিকসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। জনগণের দুর্ভোগ নিয়ে আলোচনা করেছি, কীভাবে জনগণের দুর্ভোগ রোধ করা যায় তা নিয়ে বিভিন্ন সময়ে সরকারকে পরামর্শ দিয়েছে, সেসব বিষয় নিয়ে আলোচনা করেছি। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দলের, জোটের, দেশের হাজার হাজার মানুষ জীবন দিয়েছে।

জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ফরিদুজ্জামান ফরহাদ বলেন, শেখ হাসিনার পতন ও জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার দাবিতে বিএনপির সঙ্গে যুগপৎভাবে ও জোটগতভাবে দীর্ঘ সময় ধরে আমরা আন্দোলন করেছি। জোটের ও বিএনপির শত শত নেতাকর্মী জীবন দিয়েছে। লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। আমরা ১৫ বছর ধরে আন্দোলন করেছি। সেটার সফলতা আসে ২০২৪ এর ৫ আগস্টে। প্রথম দফায় আমরা সফলতা অর্জন করেছি, দ্বিতীয় দফা হচ্ছে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা।

ফরহাদ বলেন, আমরা চাই জাতীয় নির্বাচনটা দূরত্ব হোক। এর জন্য সংস্কার প্রয়োজন। আমরাও সংস্কার চাই। ন্যূনতম সংস্কার করে অতি দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করুন। সংসদ নির্বাচন হলে দেশের অর্ধেক সমস্যা সমাধান হয়ে যাবে। অন্যান্য সংস্কার নির্বাচিত সরকার করবে।

কিউএনবি/অনিমা/১০ জানুয়ারী ২০২৫,/বিকাল ৪:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit