শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম
আগামী গ্রীষ্মে দেশে বিদ্যুতের ঘাটতি কমবে: আশা প্রতিমন্ত্রীর নতুন চমক দেখালেন বিশ্বকাপের নায়ক ভোজিনিয়া গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী মক্কা প্রতিরক্ষা জোটে যাওয়ার সুযোগ পেলে বাংলাদেশের কী লাভ কী ঝুঁকি? ভেনেজুয়েলার বিশাল তেল ভান্ডারের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র একসঙ্গে খাবার খাওয়া কেন মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী? ‘আমি নিজেই মদ খেয়েছি’ বললেন বাইকে দুই তরুণের মাঝে বসা সেই তরুণী মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদানের বিষয়ে নজর রাখছে ভারত পায়ুপথ থেকে বের করা হলো কনডমে বাঁধা হেরোইন  রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

রাজশাহীতে ‘মদপানে’ চারজনের মৃত্যু, চিকিৎসাধীন ৪

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ১৩৪ Time View

ডেস্ক নিউজ : রাজশাহীর মোহনপুরে মদপানের চারজনের মৃত্যুর অভিযোগ উঠেছে। এদের মধ্যে মোহনপুর উপজেলায় মারা গেছেন তিনজন। আর রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন একজন। মদপানে অসুস্থ আরও চারজন রামেক হাসপাতালে চিকিৎসাধীন। তারা সবাই একসঙ্গে মদপান করেছিলেন বলে জানা গেছে।

নিহতরা হলেন- উপজেলার দুর্গাপুর গ্রামের সোলেমান আলীর ছেলে মন্তাজ (৪২), ময়েজ মন্ডলের ছেলে টুটুল (২৮), মোংলার ছেলে একদিল (৫০) ও করিষা গ্রামের তুজাম্মেলের ছেলে জুয়েল (২৫)। এদের মধ্যে বৃহস্পতিবার সকালে হার্টফেল করে মারা যান মোংলার ছেলে একদিল। তার লাশ হাসপাতালের মর্গে রয়েছে বলে জানা গেছে।

আহত হয়ে রামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন- দুর্গাপুর গ্রামের কাশেম আলীর ছেলে পিন্টু (৩৫), মৃত জাহান আলীর ছেলে আকবর (৪৬), সাঈদ আলীর ছেলে মোনা (২৮) ও আফসার আলীর ছেলে ফিরোজ হোসেন (২৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা ধোড়সা গ্রামের হান্নান দেশীয় মদ পটেনসি (কট) ব্যবসায়ী। তার কাছ থেকে ক্রয় করে নিহত মন্তাজের বাড়িতে বসে মদ পান করে এই সাতজন।

মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাননান জানান, থানা পুলিশ তদন্ত করে এসেছে। দেশীয় মদ খাওয়ার ঘটনায় মারা গেছেন তিনজন। আর হার্টফেল করে মারা গেছেন একজন।

কিউএনবি/অনিমা/০৯ জানুয়ারী ২০২৫,/রাত ১০:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit