শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম
আগামী গ্রীষ্মে দেশে বিদ্যুতের ঘাটতি কমবে: আশা প্রতিমন্ত্রীর নতুন চমক দেখালেন বিশ্বকাপের নায়ক ভোজিনিয়া গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী মক্কা প্রতিরক্ষা জোটে যাওয়ার সুযোগ পেলে বাংলাদেশের কী লাভ কী ঝুঁকি? ভেনেজুয়েলার বিশাল তেল ভান্ডারের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র একসঙ্গে খাবার খাওয়া কেন মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী? ‘আমি নিজেই মদ খেয়েছি’ বললেন বাইকে দুই তরুণের মাঝে বসা সেই তরুণী মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদানের বিষয়ে নজর রাখছে ভারত পায়ুপথ থেকে বের করা হলো কনডমে বাঁধা হেরোইন  রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

ইরানের কারাগারে সুইস নাগরিকের আত্মহত্যা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ৮৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সেমনান প্রদেশের একটি কারাগারে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক এক সুইস নাগরিক আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন এক বিচারিক কর্মকর্তা। বৃহস্পতিবার সেমনানের প্রধান বিচারপতি মোহাম্মদ সাদেঘ আকবারি এ তথ্য নিশ্চিত করেন।  

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে আকবারি বলেন, আজ সকালে সেমনান কারাগারে এক সুইস নাগরিক আত্মহত্যা করেছেন।  

তিনি জানান, ওই ব্যক্তিকে ইরানের নিরাপত্তা বাহিনী আটক করেছিল এবং তার বিরুদ্ধে মামলাটি এখনো তদন্তাধীন রয়েছে। আকবারি আরও বলেন, কারাগারের কর্মকর্তারা আত্মহত্যা ঠেকানোর চেষ্টা করেছিলেন, তবে তাতে সফলতা আসেনি।  

তবে তিনি আটক ব্যক্তির নাম, লিঙ্গ বা অন্য কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেননি।  

এ ঘটনায় এখনো তদন্ত চলছে। ইরানি কর্তৃপক্ষ দাবি করেছে, মৃত্যুর পেছনে কোনো ষড়যন্ত্র রয়েছে কি না তা খতিয়ে দেখা হবে।  

কিউএনবি/অনিমা/০৯ জানুয়ারী ২০২৫,/রাত ১০:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit