রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

পিএসএল ড্রাফটে আরও ২১ বাংলাদেশি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ৫৮ Time View

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগে (পিএসএল) প্লেয়ার্স ড্রাফটে প্লাটিনাম ও ডায়মন্ডের পর এবার সিলভার ক্যাটাগরি প্রকাশ করলো পিসিবি। যেখানে আছেন ২১ বাংলাদেশি ক্রিকেটার।

আগামী ১৩ জানুয়ারি লাহোর ফোর্টে বসতে যাচ্ছে পিএসএলের দশম আসরের প্লেয়ার্স ড্রাফট। যেখানে বাংলাদেশসহ মোট ১৯ দেশের ৫১০ জন বিদেশি ক্রিকেটার পাঁচ ক্যাটাগরিতে নাম নিবন্ধন করেছেন।

গত শনিবার (৪ জানুয়ারি) প্রকাশিত প্লাটিনাম ও ডায়মন্ড ক্যাটাগরিতে ছিলেন ৮ বাংলাদেশি। তালিকায় ছিলেন সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও তাওহীদ হৃদয়।

এবার তাদের সঙ্গে ড্রাফটের জন্য নাম নিবন্ধন করা আরও ২১ বাংলাদেশি ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে পিসিবি। তাদের প্রত্যেকেই অবশ্য চতুর্থ ক্যাটাগরি অর্থাৎ সিলভার ক্যাটাগরিতে নাম নিবন্ধন করেছেন।

এ তালিকায় রয়ছেন- শরিফুল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, আকবর আলী, আলিস আল ইসলাম, এনামুল হক বিজয়, আরিফুল ইসলাম, জাকের আলী অনিক, কামরুল ইসলাম রাব্বি, মোহাম্মদ সাইফউদ্দিন, মুকিদুল ইসলাম মুগ্ধ, নাসুম আহমেদ, নাজমুল ইসলাম অপু, রনি তালুকদার, রুয়েল মিয়া, সাব্বির রহমান, সাইফ হাসান, শামীম হোসেন পাটোয়ারী, শহিদুল ইসলাম, তানজিদ হাসান তামিম, ইয়াসির আলী রাব্বি এবং জাকির হাসান।

ড্রাফটের আগে ইতোমধ্যে ৮ জন করে ক্রিকেটার রিটেইন করেছেন ইসলামাবাদ ইউনাইটেড, কোয়েটা গ্লাডিয়েটর্স এবং লাহোর কালান্দার্স। এ ছাড়া করাচি কিংস, মুলতান সুলতানস, পেশাওয়ার জালমি ৭ জন করে ক্রিকেটার রিটেইন করেছে। পিএসএলের এবারের আসর মাঠে গড়াবে আগামী এপ্রিল-মে মাসে।

কিউএনবি/অনিমা/০৯ জানুয়ারী ২০২৫,/বিকাল ৩:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit