শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী মক্কা প্রতিরক্ষা জোটে যাওয়ার সুযোগ পেলে বাংলাদেশের কী লাভ কী ঝুঁকি? ভেনেজুয়েলার বিশাল তেল ভান্ডারের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র একসঙ্গে খাবার খাওয়া কেন মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী? ‘আমি নিজেই মদ খেয়েছি’ বললেন বাইকে দুই তরুণের মাঝে বসা সেই তরুণী মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদানের বিষয়ে নজর রাখছে ভারত পায়ুপথ থেকে বের করা হলো কনডমে বাঁধা হেরোইন  রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ জোকোভিচের প্রশংসা করলেন ফেদেরার রংপুরে চার খুনকে সংখ্যালঘু নির্যাতন বলে ‘পানি ঘোলা’ করছে আ.লীগ: দুলু

ডিএমপির ৮ ডিসিসহ ১২ কর্মকর্তাকে পদায়ন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ১৩৫ Time View

ডেস্ক নিউজ : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার পদমর্যাদার ১২ জন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষর করা এক আদেশে এই পদায়নের বিষয়টি জানানো হয়।

যাদের পদায়ন করা হয়েছে তারা হলেন- ডিএমপির উপ-কমিশনার মহিদুল ইসলামকে অর্থ বিভাগে, সালমা সৈয়দ পলিকে সদরদপ্তরে সংযুক্ত, মোহাম্মদ সালাউদ্দিন শিকদারকে পিওএম উত্তর বিভাগে, শামিমা আক্তারকে পিএসঅ্যান্ডআইআইতে, রেজাউল করিমকে পিওএম পূর্ব বিভাগে, ফারহানা আয়াসমিনকে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশনে, মোহাম্মদ ছনোয়ার হোসেনকে পিওএম পশ্চিম বিভাগে।

এছাড়া ইবনে মিজানকে তেজগাঁও বিভাগে, মল্লিক আহসান উদ্দিন সামীকে (ভারপ্রাপ্ত) ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিসে, মোহাম্মদ হারুন অর রশিদকে ওয়ারী বিভাগে, মফিজুল ইসলামকে (ভারপ্রাপ্ত) গুলশান ট্রাফিক বিভাগে এবং মইনুল হককে (ভারপ্রাপ্ত) প্রটেকশন বিভাগে পদায়ন করা হয়েছে।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষর করা আদেশে বলা হয়, এসব কর্মকর্তাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে উল্লেখিত স্থানে পদায়ন করা হলো।

কিউএনবি/অনিমা/০৯ জানুয়ারী ২০২৫,/সকাল ১০:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit