রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে হামলার কবলে পুলিশসহ তিতাসের লোকেরা

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ৬৭ Time View

ডেস্ক নিউজ : বুধবার (৮ জানুয়ারি) দুপুরে উপজেলার মীরেরটেক এলাকায় এই হামলার ঘটনা ঘটে। জানা গেছে, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদের নেতৃত্বে বুধবার দুপুরে মৈষটেক এলাকায় অভিযান শুরু করে তিতাস কর্তৃপক্ষ। এসময় এক কিলোমিটার বিস্তৃত দুই শতাধিক বাড়ির প্রায় চারশ’ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জব্দ করা হয় বিপুল পরিমান অবৈধ পাইপ ও রাইজার।

পরে মীরেরটেক বাজার সংলগ্ন এলাকায় অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে এলাকাবাসী ও দুর্বৃত্তরা সেখানে বাঁধা দেয় এবং তিতাসের কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক ও পুলিশ সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। ইট-পাটকেল নিক্ষেপসহ কর্মকর্তা-কর্মচারীদের এলোপাতাড়ি মারধর করে তারা। এসময় গুরুতর আহত হন তিতাসের সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ শাহাবুদ্দীন। তার নাক ফেটে রক্তক্ষরণ হয়। 

এছাড়া অভিযান টিমের শ্রমিক, কর্মচারী ও পুলিশ সদস্যসহ আরও পাঁচজন আহত হন। পরে আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে উপ-মহাব্যবস্থাপককে উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকায় নেয়া হয়। হামলার বিষয়্যে জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগ নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদ সময় সংবাদকে বলেন, ‘অবৈধ সংযোগ বিচ্ছিন্ন অভিযানে এলাকাবাসী ও দুর্বৃত্তরা হামলা করেছে।

হামলার শিকার হয়ে তিতাসের উপ-মহাব্যবস্থাপক গুরুতর আহত হয়েছেন। এছাড়া কয়েকজন কর্মচারী ও পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে মামলা করা হবে। আইনগত ব্যবস্থা যা যা করা দরকার আমরা করব।’

 

 

কিউএনবি/আয়শা/০৮ জানুয়ারী ২০২৫,/রাত ৯:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit