মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্বকাপে ম্যাচসেরা হলে কি কোনো অর্থ পান ফুটবলাররা? সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি আল্লাহর অস্তিত্বের সহজাত প্রমাণ মানবীয় ‘ফিতরাত’ বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স মেসির চেয়ে রোনালদোকে এগিয়ে রাখলেন ‘পাতানো বিশ্বকাপ’ বলা মিসরীয় সেই ফুটবলার রাঙামাটির বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে, দ্রুত পুনর্বাসনের আশ্বাস প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের বৃষ্টি কমলেও কাটেনি দুর্ভোগ: রাঙামাটিতে ৫০ আশ্রয়কেন্দ্রে এখনো ৩,৬৩৭ মানুষ, ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট ফুলবাড়ীতে সিসিডিবির জেন্ডার ডায়ালগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত॥ টানা বর্ষণে ঘরহারা বৃদ্ধের পাশে সেনাবাহিনী, নতুন ঘর নির্মাণের মানবিক উদ্যোগ। আবেগঘন বার্তায় যা বললেন হালান্ড

৭ বছর পর মা-ছেলের আলিঙ্গনে উষ্ণতায় তুষারাবৃত লন্ডন

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ১২৫ Time View

ডেস্ক নিউজ : লন্ডনের স্থানীয় সময় সকাল ৯টা বেজে ১৫ মিনিট। হিথ্রো এয়ারপোর্ট এলাকায় তাপমাত্রা মাইনাস ১ ডিগ্রি, সঙ্গে ঝরছে কিছুটা বৃষ্টি। ঠিক এমন সময়ে রানওয়ে স্পর্শ করল বেগম জিয়াকে বহনকারী উড়োজাহাজ। ফ্লাইটটি নিরাপদে অবতরণে কোটি মানুষের মোনাজাত আর এক মাতৃস্নেহ বঞ্চিত সন্তানের অপেক্ষা।

সেই অপেক্ষার প্রহর শেষ হয় স্থানীয় সময় সকাল ৯টা ৩৫ মিনিটে। দীর্ঘ সাত বছর পর অবশেষে মিলিত হন মা-ছেলে। 

মাকে জড়িয়ে ধরেন তারেক রহমান। দেশনেত্রী পরিচয় কিছু সময়ের জন্য পেছনে ফেলে বেগম জিয়া হয়ে ওঠেন মমতাময়ী মা।

এ সময় বিমানবন্দরে উপস্থিত লোকজন বলতে শুরু করেন, এই মিলন কত আকাঙ্ক্ষার সেটি না দেখলে বোঝা যাবে না। এই মিলনের উষ্ণতা এতই তীব্র যে, মাইনাস তাপমাত্রার তুষারাবৃত লন্ডন যেন উষ্ণ হয়ে উঠল!

এ দিন বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন পুত্রবধূ ডা. জোবাইদা রহমানসহ জিয়া প‌রিবারের তৃতীয় প্রজন্মের সদস্যরা।

৭ বছর পর মা-ছেলের আলিঙ্গনে উষ্ণতায় তুষারাবৃত লন্ডন

এছাড়া, বিমানবন্দরে সাবেক এই প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান যুক্তরাজ‍্যে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার হযরত আলী খান, যুক্তরাজ্য বিএন‌পির সভাপ‌তি এম এ মালেক ও সাধারণ সম্পাদক কয়সর আহমেদ।

যুক্তরাজ্য বিএন‌পির সভাপ‌তি এম এ মা‌লিক জানান, ম্যাডামকে নি‌য়ে লন্ডন ক্লিনিকের পথে রওনা হয়েছেন চি‌কিৎসক ও প‌রিবারের সদস্যরা। 

কিউএনবি/অনিমা/০৮ জানুয়ারী ২০২৫,/রাত ৯:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit