সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম
একে একে নিজের ৭ শিশু সন্তানকে গুলি করে হত্যা বাবার উত্তেজনার মাঝেও থামেনি বাণিজ্য, হরমুজে সর্বোচ্চ পারাপার ইরান যুদ্ধের প্রভাব: চীনের পরিবেশবান্ধব প্রযুক্তি রপ্তানিতে জোয়ার ৫০ বিলিয়ন ডলারের চমক, মোদির টেবিলে কী নিয়ে এলেন দ. কোরিয়ার প্রেসিডেন্ট লি দীর্ঘ বিরতির পর অবশেষে আমিরাতের স্কুলগুলোতে ক্লাসে ফিরল শিক্ষার্থীরা ‘ইরানের হামলায়’ নিহত কনিষ্ঠ কুর্দি নারী যোদ্ধা জীবাশ্ম জ্বালানি বর্জনে কলম্বিয়ায় বসছেন বিশ্ব নেতারা ‘উড়িয়ে দেব পুরো ইরান’, ফক্স নিউজকে ট্রাম্প রাশিয়ার তেলে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিলের নিন্দা জেলেনস্কির ইসরায়েলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের চুক্তি বাতিলের আহ্বান স্পেনের

‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে আজ থেকে জেলাভিত্তিক কর্মসূচি

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ৩৭ Time View

ডেস্ক নিউজ : ‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে আজ থেকে লিফলেট বিতরণ ও জনসংযোগ কর্মসূচি শুরু করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। আগামী ৭ দিন সারা দেশের বিভিন্ন জেলায় জনসংযোগ কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ করা হবে।

গতকাল মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে এ তথ্য জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেল সম্পাদক (দপ্তর সেল) জাহিদ আহসান।

তিনি বলেন, বুধবার (৮ জানুয়ারি) থেকে ১৪ জানুয়ারি (মঙ্গলবার) পর্যন্ত ৭ দিন দেশজুড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ নিয়ে লিফলেট বিতরণ এবং জনসংযোগ করবে। এই ৭ দিন আমরা বিভিন্ন জেলা ভাগ করে জনসংযোগ করব। দিন অনুযায়ী জেলাভিত্তিক জনসংযোগ চালানোর জন্য আলাদাভাবে ভাগ করা হয়েছে। ঢাকা মহানগরে সপ্তাহজুড়ে জনসংযোগ চলমান থাকবে।

তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতা-কর্মীরা দেশজুড়ে কেন্দ্রঘোষিত সূচি মেনে লিফলেট বিতরণ ও জনসংযোগ পরিচালনা করবেন। আর কেন্দ্রীয় নেতারাও এই সূচি মেনেই যুক্ত হবেন।

জানা গেছে, ৭ দিন দেশের বিভিন্ন জেলায় পর্যায়ক্রমে লিফলেট বিতরণ ও জনসংযোগ কর্মসূচি পালন করা হবে। এক্ষেত্রে —আজ ৮ জানুয়ারি ময়মনসিংহ মহানগর, খুলনা মহানগর, কুমিল্লা জেলা, নরসিংদী, বরিশাল জেলা, চট্টগ্রাম জেলা, রংপুর জেলা, রাজশাহী জেলা, সিলেট জেলা ও চাপাইনবাবগঞ্জে লিফলেট বিতরণ ও জনসংযোগ চালানো হবে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) খাগড়াছড়ি, রংপুর মহানগর, বরিশাল মহানগর, ফেনী, ময়মনসিংহ জেলা, টাঙ্গাইল, শরীয়তপুর, মাদারীপুর, নাটোর, কুষ্টিয়া ও সুনামগঞ্জে লিফলেট বিতরণ ও জনসংযোগ চালানো হবে।

শুক্রবার (১০ জানুয়ারি) নারায়ণগঞ্জ মহানগর, লক্ষ্মীপুর, নেত্রকোনা, ঝালকাঠি, মেহেরপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, ফরিদপুর, সিরাজগঞ্জ, মৌলভীবাজার ও গোপালগঞ্জে লিফলেট বিতরণ ও জনসংযোগ চালানো হবে।

শনিবার (১১ জানুয়ারি) চট্টগ্রাম মহানগর, রাঙামাটি, চাঁদপুর, কুমিল্লা মহানগর, জামালপুর, পটুয়াখালী, ভোলা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, দিনাজপুর, গাজীপুর জেলা, নওগাঁ ও হবিগঞ্জে লিফলেট বিতরণ ও জনসংযোগ চালানো হবে।

রবিবার (১২ জানুয়ারি) সিলেট মহানগর, কক্সবাজার, ব্রাক্ষ্মণবাড়িয়া, পিরোজপুর, নড়াইল, পাবনা, মাগুরা ও লালমনিরহাটে লিফলেট বিতরণ ও জনসংযোগ চালানো হবে।

সোমবার (১৩ জানুয়ারি) রাজশাহী মহানগর, বরগুনা, সাতক্ষীরা, বাগেরহাট, বান্দরবান, মুন্সিগঞ্জ ,মানিকগঞ্জ, রাজবাড়ি, ও বগুড়ায় লিফলেট বিতরণ ও জনসংযোগ চালানো হবে।

সবশেষ মঙ্গলবার (১৪ জানুয়ারি) নারায়ণগঞ্জ মহানগর, শেরপুর, কিশোরগঞ্জ, নীলফামারী, ঠাকুরগাঁও, জয়পুরহাট,পঞ্চগড়, নোয়াখালী, খুলনা জেলা যশোর, গাজীপুর মহানগর ও ফরিদপুরে লিফলেট বিতরণ ও জনসংযোগ চালানো হবে।

কিউএনবি/অনিমা/০৮ জানুয়ারী ২০২৫,/দুপুর ২:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit