মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্বকাপে ম্যাচসেরা হলে কি কোনো অর্থ পান ফুটবলাররা? সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি আল্লাহর অস্তিত্বের সহজাত প্রমাণ মানবীয় ‘ফিতরাত’ বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স মেসির চেয়ে রোনালদোকে এগিয়ে রাখলেন ‘পাতানো বিশ্বকাপ’ বলা মিসরীয় সেই ফুটবলার রাঙামাটির বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে, দ্রুত পুনর্বাসনের আশ্বাস প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের বৃষ্টি কমলেও কাটেনি দুর্ভোগ: রাঙামাটিতে ৫০ আশ্রয়কেন্দ্রে এখনো ৩,৬৩৭ মানুষ, ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট ফুলবাড়ীতে সিসিডিবির জেন্ডার ডায়ালগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত॥ টানা বর্ষণে ঘরহারা বৃদ্ধের পাশে সেনাবাহিনী, নতুন ঘর নির্মাণের মানবিক উদ্যোগ। আবেগঘন বার্তায় যা বললেন হালান্ড

বিপিএলে তামিম ইকবালের ব্যাটিং তাণ্ডব

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ৬০ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরে ব্যাটিং তাণ্ডব চালিয়ে যাচ্ছেন তামিম ইকবাল। ফরচুন বরিশালের এই অধিনায়ক দুর্বার রাজশাহীর বিপক্ষে ব্যাটিংয়ে নেমে রীতিমতো তাণ্ডব শুরু করেন।

এছাড়া ২৩ বলে তিন চার আর দুই ছক্কায় ৩৭ রান করেন ইয়াসির আলি। ২৭ বলে তিন চার আর তিন ছক্কায় ৩৮ রান করে আউট হন ওপেনার জিসান আলম। ১৬ বলে ২২ রান করেন মোহাম্মদ হারিস।

১২০ বলে ১৬৯ রানের টার্গেট তাড়া করতে নেমে স্লো মোশনে ইনিংস শুরু করে ফরচুন বরিশাল। প্রথম ১৮ বলে বরিশালের সংগ্রহ ছিল মাত্র ১২ রান। চতুর্থ ওভারের প্রথম বলে আউট হন প্রিতম কুমার। এরপর তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা কাইল মায়ার্সের সঙ্গে জুটি গড়ে দুই প্রান্তেই ব্যাটিং তাণ্ডব শুরু করেন তামিম ইকবাল।

দ্বিতীয় উইকেট জুটিতে মাত্র ১৫ বলে চার ছক্কা হাঁকিয়ে স্কোর বোর্ডে ৪১ রান জমা করেন কাইল মায়ার্স ও তামিম। ৫.৩ ওভারে দলীয় ৫৩ রানে বোল্ড হয়ে ফেরেন মায়ার্স। তার আগে মাত্র ১১ বলে তিন চার আর দুটি ছক্কার সাহায্যে ২৪ রান করে ফেরেন।

কাইল মায়ার্স আউট হওয়ার পর ব্যাটিং তাণ্ডব অব্যাহত রাখেন তামিম ইকবাল। তিনি মাত্র ২৮ বলে ৮টি চার আর একটি ছক্কার সাহায্যে ফিফটি পূর্ণ করেন। চলতি বিপিএলে এটা তার প্রথমি ফিফটি। 

বিপিএলের ইতিহাসে রেকর্ড সাড়ে তিন হাজার রান সংগ্রহ করে শীর্ষে আছেন তামিম। বিপিএলে রান সংগ্রহে দ্বিতীয় পজিশনে আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। তিন আর চারে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও এনামুল হক বিজয়।

 

 

কিউএনবি/আয়শা/০৬ জানুয়ারী ২০২৫,/রাত ৯:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit