শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন

উড়ছে রংপুর, ২০৫ রান করেও জিতলো না সিলেট

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ৭১ Time View

স্পোর্টস ডেস্ক : ঢাকা পর্বে মাত্র একটি ম্যাচ খেলেছিল সিলেট স্ট্রাইকার্স। সিলেট গিয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলেও জয়ের দেখা পেলো না স্থানীয় দলটি। হারলেও কথা ছিল; কিন্তু ২০৫ রান করেও হারতে হবে, হয়তো কল্পনাও করেনি আরিফুল হকের দল।সিলেটের করা ২০৫ রানের বিশাল স্কোর মূলত রংপুর রাইডার্স পাড়ি দিয়েছে ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলসের দুর্দান্ত সেঞ্চুরির ওপর ভর করে। ৫৪ বলে সেঞ্চুরি পূরণ করার পর ৫৬ বলে ১১৩ রানে অপরাজিত ছিলেন হেলস।

২০৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে হেলস আর সাইফ হাসানের ব্যাটে এক ওভার হাতে রেখেই ৮ উইকেটের বিশাল ব্যবধানে জয় তুলে নিলো রংপুর রাইডার্স। ৪ ম্যাচ খেলে সবগুলোতে জয় নুরুল হাসান সোহানের দলের। ৮ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে তারা। ২০৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারের শেষ বলে দলীয় ২ রানের মাথায় আউট হন রংপুরের ওপেনার, তরুণ ব্যাটার আজিজুল হাকিম। তানজিম হাসান সাকিবের বলে রিটার্ন ক্যাচ দেন তিনি।

এর আগে সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে প্রথমে সিলেটকে ব্যাট করতে পাঠায় রংপুর রাইডার্স। টস হেরে ব্যাট করতে নেমে রনি তালুকদার ও জাকির হাসানের দুটি হাফ সেঞ্চুরি, অ্যারোন জোনস ও জাকের আলি ঝড়ে ৪ উইকেট হারিয়ে ২০৫ রান করেছিলো সিলেট। ৫৪ রান করেন রনি তালুকদার, ৫০ রান করেন জাকির হাসান। ১৯ বলে ৩৮ রান করেন অ্যারোন জোন্স ও ৫ বলে ২০ রান করেন জাকের আলি।

 

 

কিউএনবি/আয়শা/০৬ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৬:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit