শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম
ড্রোন হামলায় সৌদির তেল পাইপলাইন বন্ধ, পেরিম দ্বীপ দখল সারাদেশে দুই দিনব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ঘোষণা ছাত্রদলের রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর জেতেননি একটি ট্রফিও, তবু ব্যালন ডি’অর জিততে চান এমবাপ্পে ‘সৌদির শত শত ভাড়াটে সেনাকে হত্যা করা হয়েছে, রেড সি উপকূল এখন মুক্ত’ ভিডিও ভাইরাল: চীনা বিমানবন্দরে জীবন্ত প্রাণীর খাঁচা ছুড়ে মারছেন কর্মীরা ইরান যুদ্ধের ধাক্কা: শীর্ষ রপ্তানিকারক থেকে এখন দীর্ঘমেয়াদে এলএনজি কিনতে চায় কাতার ইন্দোনেশিয়ার মাউন্ট ব্রোমোয় পর্যটক প্রবেশের পথ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা নয়াদিল্লিতে আজ শুরু হচ্ছে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন জার্মানিতে আঞ্চলিক নির্বাচনকে সামনে রেখে চাপে মের্ৎসের দল

শরীয়তপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ৩ নেতা গ্রেফতার

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ১৭৭ Time View

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের পালং মডেল থানা ও সখিপুর থানা পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৩ নেতাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন শরীয়তপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি সোহাগ বেপারী এবং সখিপুরের চরভাগার রিয়াদ ওরফে রাব্বি পাইক ও নাদিম খান । রোববার রাতে তাদেও গ্রেফতার করা হয়।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, শরীয়তপুর সরকারি কলেজ শাখার সাবেক সভাপতি সোহাগ বেপারীকে ২০২১ সালে শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনারে গণ অধিকার পরিষদের ওপর হামলা ও মারধরের ঘটনার মামলায় গ্রেফতার করা হয়েছে। এই মামলার বাদী হয়েছে গণ অধিকার পরিষদ শরীয়তপুর জেলা শাখার সদস্য সচিব শাহজালাল সাজু।

অপর দিকে সখিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওবায়েদুল হক জানান, চরভাগা বঙ্গবন্ধু স্কুল এন্ড কলেজ শাখা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা ও চরভাগা মালত কান্দির গ্রামের রিয়াদ ওরফে রাব্বি পাইক ও নাদিম খানদের গ্রেফতার করা হয়েছে। সখিপুর থানার চরভাগায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী মাসুদ পাইকের বাড়ীতে পালন উপলক্ষে অবৈধ ভাবে সমাবেশ করে তারা। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চরভাগা ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে আদলতে প্রেরণ করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৬ জানুয়ারী ২০২৫,/বিকাল ৪:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit