মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
আজকের নামাজের সময়সূচি বিশ্বকাপে ম্যাচসেরা হলে কি কোনো অর্থ পান ফুটবলাররা? সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি আল্লাহর অস্তিত্বের সহজাত প্রমাণ মানবীয় ‘ফিতরাত’ বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স মেসির চেয়ে রোনালদোকে এগিয়ে রাখলেন ‘পাতানো বিশ্বকাপ’ বলা মিসরীয় সেই ফুটবলার রাঙামাটির বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে, দ্রুত পুনর্বাসনের আশ্বাস প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের বৃষ্টি কমলেও কাটেনি দুর্ভোগ: রাঙামাটিতে ৫০ আশ্রয়কেন্দ্রে এখনো ৩,৬৩৭ মানুষ, ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট ফুলবাড়ীতে সিসিডিবির জেন্ডার ডায়ালগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত॥ টানা বর্ষণে ঘরহারা বৃদ্ধের পাশে সেনাবাহিনী, নতুন ঘর নির্মাণের মানবিক উদ্যোগ।

বিপিএলের সিলেট পর্ব শুরু হচ্ছে আজ

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ৬৯ Time View

স্পোর্টস ডেস্ক : সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ শুরু হচ্ছে বিপিএলের সিলেট পর্ব। ১২টি ম্যাচ হবে সেখানে, সর্বোচ্চ পাঁচটি ম্যাচ খেলবে সিলেট।

সিলেট পর্বের প্রথম ম্যাচে বেলা দেড়টায় মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রংপুর রাইডার্স ও স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স। দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ৬টায় একটি করে জয় পাওয়া দুর্বার রাজশাহী ও ফরচুন বরিশাল লড়াইয়ে নামবে।

এরইমধ্যে প্রথম ম্যাচের জন্য প্রস্তুতি সেরে নিয়েছে সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্স। চলতি আসরে মিরপুরে মুখোমুখি দেখায় জয় পেয়েছিল রংপুর। এবার হোম ভেন্যুতে প্রতিশোধের লক্ষ্য সিলেট দলের। লাক্কাতুরায় ম্যাচ শুরু হবে দুপুর দেড়টায়।

থার্টি ফার্স্ট নাইটের হারের হতাশা ভোলার কথা নয় সিলেট স্ট্রাইকার্সের। এবারের বিপিএলে ওই একটা ম্যাচই খেলেছে তারা। মিরপুরে রংপুর রাইডার্সের বিপক্ষে সে ম্যাচে হেরেছে ৩৪ রানে। ক্যালেন্ডারের পাতা পরিবর্তন হয়েছে, ভেন্যুও এবার ভিন্ন। হোম ভেন্যুতে প্রতিশোধের লক্ষ্য স্ট্রাইকার্সের। ক্রিকেটপ্রেমী সিলেট সিটিতে বিপিএলের উত্তাপ বাড়িয়ে দিচ্ছে সিলেট-রংপুর লড়াই।

অসুস্থতা কাটিয়ে ফেরা রাকিম কর্নওয়াল সিলেটের জন্য হতে পারেন গেইম চেইঞ্জার। স্পিন বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতে ঝড়ও তুলতে পারেন রাকিম। সঙ্গে ইনফর্ম লোকাল বয় জাকের আলী অনিক জ্বলে উঠলে হোম গ্রাউন্ডে স্ট্রাইকার্স যেকোনো প্রতিপক্ষের জন্য হয়ে উঠতে পারে হুমকি।

সিলেটের একাদশে আসতে পারে পরিবর্তন। কর্নওয়াল সুস্থ, তাই ফিরতে পারেন দলে। রনি তালুকদার ও রাকিম কর্নওয়ালকে দেখা যেতে পারে ওপেনিংয়ে। গ্লোবাল সুপার লিগ জয়ের পর বাড়তি আত্মবিশ্বাস রংপুর রাইডার্স শিবিরে। বিপিএলেও উড়ছে তারা। জিতেছে ৩ ম্যাচের ৩টিতেই। সে ধারাবাহিকতা বজায় রাখতে চায় সোহানের দল।

যুব এশিয়া কাপ চ্যাম্পিয়ন ক্যাপ্টেন আজিজুল হক তামিমের বিপিএল অভিষেক হয়নি আশানুরূপ। ফরচুন বরিশালের বিপক্ষে ওপেনিংয়ে নেমে ফিরেছেন শূন্য রানে। যদিও তার প্রভাব পড়েনি ম্যাচে। নাহিদ রানা, শেখ মেহেদী, সাইফউদ্দিন, অ্যালেক্স হেলস, ইফতিখার আহমেদ, সাইফ হাসানদের নিয়ে রাইডার্সের স্কোয়াড শক্তিশালী। স্ট্রাইকার্সের সামনে যে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে, তা বলাই যায়।

কিউএনবি/অনিমা/০৬ জানুয়ারী ২০২৫,/সকাল ১০:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit