বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম
জেলা তথ্য অফিসের কার্যক্রমকে আরও সময়োপযোগী করতে কাজ করছে সরকার : তথ্য ও সম্প্রচার মন্ত্রী। বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস সাইবার সুরক্ষা আইনে কী কী পরিবর্তন এলো? ১৫ জুলাই ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? বিশ্বকাপে আর্জেন্টিনার অপরাজেয়র রহস্য ৫০০ কেজি গরুর মাংস! জয়ের পর এক লাইনে কী বার্তা দিলেন ইয়ামাল অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি নুরুল হকের সবুজ বাংলাদেশ গড়ে তুলতে শিশুদের অংশগ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর বঙ্গোপসাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত দুপুরের মধ্যে দেশের ৫ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরে সর্তক সংকেত

পূর্ব ইউক্রেনে ড্রোন হামলায় রুশ সাংবাদিক নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ৬৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার ইজভেস্টিয়া সংবাদমাধ্যম শনিবার জানিয়েছে যে, একটি ইউক্রেনীয় ‌কামিকাজে ড্রোন তাদের এক সাংবাদিককে হত্যা করেছে। অধিকৃত পূর্ব ইউক্রেনের একটি হাইওয়ে দিয়ে চলাচলের সময় তিনি নিহত হন। খবর এএফপির।

আলেকজান্ডার মার্তেমিয়ানভ নামের ওই সাংবাদিক ইজভেস্টিয়া সংবাদমাধ্যমে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছিলেন। রুশ-নিয়ন্ত্রিত শহর গোর্লিভকাতে সহকর্মীদের সঙ্গে গোলাগুলির খবর সংগ্রহ করে ফিরে আসার সময় তার গাড়িটি হামলার শিকার হয়। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এক প্রতিবেদনে জানানো হয়েছে, আরআইএ এবং আরও চারটি মিডিয়ার কর্মীরা ওই হামলায় আহত হয়েছেন। ইজভেস্টিয়া সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, আলেকজান্ডার মার্তেমিয়ানভ যে গাড়িতে ছিলেন সেই গাড়িতে কামিকাজে ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। মারাত্মক ভাবে আহত হওয়ার পর তার মৃত্যু হয়।

ইউক্রেন সংঘাতের খবর সংগ্রহ করতে গিয়ে এখন পর্যন্ত কমপক্ষে ১৫ জন সাংবাদিক নিহত হয়েছেন। কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট এ তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটি জানিয়েছে, তারা অন্যান্য মৃত্যুর ঘটনাও তদন্ত করছে। এর আগে ইজভেস্টিয়ার আরেক সামরিক সংবাদদাতা সেমিয়ন ইরেমিন গত বছর জাপোরিঝিয়ার দক্ষিণ-পূর্ব অঞ্চলে একটি ইউক্রেনীয় ড্রোনের আঘাতে নিহত হন।

 

 

কিউএনবি/আয়শা/০৫ জানুয়ারী ২০২৫,/রাত ১০:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit