বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী খোলার ঘোষণা : ২০২৭ সালে বিশ্ব বাজারে ‘তেলবন্যা’র আভাস প্রাণঘাতীর পরিবর্তে ‘নন-লিথাল’ অস্ত্র ব্যবহারের প্রতিশ্রুতি দিয়েছে বিএসএফ “মাদক মুক্ত ফুলবাড়ী চাই” স্লোগানে জনসচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা॥ ফুলবাড়ীতে মাদক বিরোধী র‌্যালী অনুষ্ঠিত॥ শার্শায় কৃষির সমৃদ্ধি, পুষ্টি উন্নয়ন, উদ্যোক্তা তৈরী ও পরিবেশ বান্ধব চাষাবাদ বিষয়ে পাটনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত ইরানের ‘মাথায় বোমা ফেলা শুরু করব’, কেন বললেন ট্রাম্প? ‘এটা শতভাগ লাল কার্ড’–মেসির ফাউলে রেফারির ভূমিকার সমালোচনা ফুটবল পণ্ডিতের তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আমরাই মেসিকে সুযোগ করে দিয়েছি: আলজেরিয়া কোচ ২৪ ঘন্টায় হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু

আত্মীয়তার বন্ধন রক্ষার পাঁচ পুরস্কার

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ৪৮ Time View

ডেস্ক নিউজ : আত্মীয়-স্বজনের সঙ্গে বন্ধন সুদৃঢ় করতে উৎসাহিত করে ইসলাম। ইসলাম আত্মীয়- স্বজনের সঙ্গে সদাচারের নির্দেশ দিয়েছে। এটি ইসলামের সামাজিক শিক্ষার একটি মৌলিক দিক। মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, ‘আর তোমরা নিকটাত্মীয়, মিসকিন ও মুসাফিরদের হক আদায় কোরো এবং অপচয় কোরো না।’

(সুরা : বনি ইসরাঈল, আয়াত : ২৬)

নবীজি (সা.) বলেন যে, যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিবসের প্রতি বিশ্বাস রাখে সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে।

(সহিহ বুখারি, হাদিস : ৬১৩৬)

আত্মীয়তা রক্ষার পুরস্কার

কোরআন ও হাদিসে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার একাধিক প্রতিদান ও সুফলের কথা ঘোষণা করা হয়েছে। এর মধ্যে কয়েকটি সুফল হলো :

১. রিজিক বৃদ্ধি : আত্মীয়-স্বজনের সঙ্গে আন্তরিক হৃদ্যতা মুমিনের রিজিক বৃদ্ধি করে। নবীজি (সা.) বলেন, যে আকাঙ্ক্ষা করে তার ধন-সম্পদে সমৃদ্ধি আসুক এবং জীবনেরও দীর্ঘ হোক সে যেন আত্মীয়তার বন্ধন রক্ষা করে।

(সহিহ বুখারি, হাদিস : ৫৯৮৬)

২. আয়ু বৃদ্ধি : মহানবী (সা.) বলেন, যাকে আনন্দ দেয় তার রিজিকের সমৃদ্ধি এবং জীবনের দীর্ঘ আয়ু সে যেন আত্মীয়তার বন্ধন রক্ষা করে। (সহিহ বুখারি, হাদিস : ৫৬৩৯)

৩. দ্রুত সওয়াব লাভ : আত্মীয়-স্বজনের সঙ্গে সদাচারের প্রতিদান দ্রুত লাভ করেন একজন মুমিন, দুনিয়ায় অথবা আখিরাতে। জাবের (রা.) বলেন, নবীজি (সা.)-এর আশপাশে একবার আমরা জড়ো হয়ে আছি। তিনি বললেন, হে মুসলমানরা! তোমরা আল্লাহকে ভয় করো এবং আত্মীয়-স্বজনের সঙ্গে সদাচার করো।

কেননা আত্মীয়তার বন্ধন রক্ষার চেয়ে দ্রুত পুণ্য লাভ হয় এমন আমল নেই। (মাজমাউজ জাওয়িদ : ৫/১২৫)

৪. অপ্রীতিকর বিষয়াদি থেকে রক্ষা : এই উত্তম অভ্যাস রক্ষা করলে রোধ হয় অপমৃত্যু, দূর হয় বিপদ-আপদ। নবী কারিম (সা.) বলেন, নিশ্চয়ই সদকা ও আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে আল্লাহ রিজিক বৃদ্ধি করেন, অপমৃত্যু থেকে রক্ষা করেন এবং অপ্রীতিকর বিষয়াদির মুখোমুখি হওয়া থেকে রক্ষা করেন।

(মুসনাদে আবু ইয়ালা, হাদিস : ৪৪০৪)

নবী (সা.) আরো ইরশাদ করেন, যাকে আনন্দ দেয় তার জীবনের আয়ু বৃদ্ধি হওয়া ও রিজিক প্রশস্ত হওয়া এবং তার থেকে অপমৃত্যু রোদ হওয়া সে যেন আল্লাহকে ভয় করে এবং আত্মীয়তার বন্ধন বজায় রাখে। (মুস্তাদরাকে হাকেম : ৪/১৬০)

৫. পারস্পরিক ভালোবাসা তৈরি : আত্মীয়তার বন্ধন বজায় রাখলে পারস্পরিক ভালোবাসা তৈরি হয়।

নবীজি (সা.) বলেন, নিজ বংশ (আত্মীয়-স্বজনের) সম্পর্কে জ্ঞান রাখো, যাতে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে পারো। কেননা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা নিকটজনদের ভালোবাসা তৈরি হওয়ার মাধ্যম।

(সুনানে তিরমিজি, হাদিস : ১৯৭৯)

আত্মীয়তার সম্পর্ক রক্ষায় দ্বিন ও দুনিয়া উভয় জাহানের সাফল্য রয়েছে। আল্লাহ তাআলা আমাদের তা রক্ষা করার তাওফিক দিন। আমিন।

কিউএনবি/অনিমা/০৫ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit