বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক রিমান্ডে

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ৪৯ Time View

ডেস্ক নিউজ : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় করা হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন রানা ও ঢাবির সূর্যসেন হল শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ খান শৈশবের (২৬) একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রবিবার তাদের দুজনকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবির রমনা জোনাল টিমের উপ-পরিদর্শক ইরফান খান।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে একদিনের রিমান্ডের আদেশ দেন। এর আগে, গতকাল শনিবার দিবাগত রাতে রাজধানী থেকে তাদের গ্রেফতার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করে। এতে তিন শতাধিক শিক্ষার্থী আহত হন।

এ ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় মামলা করেন বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহিরুল হক হলের শিক্ষার্থী আরমান হোসাইন। ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনকে প্রধান আসামি করে মোট ২২০ জনের নামে গত বছরের ২৮ অক্টোবর মামলাটি করেন তিনি।

কিউএনবি/অনিমা/০৫ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit