বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

চাঁদাবাজি ও দুর্নীতির পথ বন্ধ হলে কোন কোন দল নেতাকর্মী শূন্য হয়ে যাবে: গাজী আতাউর রহমান

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ৫৭ Time View

ডেস্ক নিউজ : ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, অতীতে রাষ্ট্রক্ষমতায় থাকা কোন কোন রাজনৈতিক দল তৃণমূলের চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধে পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। তারা ক্ষমতায় যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। রাষ্ট্র সংস্কারে গুরুত্ব না দিয়ে নির্বাচনের জন্য মরিয়া হয়ে উঠেছে।

তিনি বলেন, চাঁদাবাজি ও দুর্নীতির পথ বন্ধ হলে অতীতের ক্ষমতাসীনরা নেতাকর্মী শূন্য হয়ে আগামীতে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে। এজন্য চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে তাদের ভূমিকা হতাশাজনক।

আজ বিকেলে রাজধানীর পুরানা পল্টনস্থ দলীয় কার্যালয়ে ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের সাথে তাদের কার্যক্রম সম্পর্কে আলোচনাকালে তিনি উপরোক্ত কথা বলেন।

এতে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা শেখ লোকমান হোসেন জাফরী, সহ-প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম কবির, ইসলামী আইনজীবী পরিষদের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট শওকত আলী হাওলাদার ও জয়েন্ট সেক্রেটারী জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ হানিফ মিয়া।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, জুলাই বিপ্লব মানুষের অধিকার ফিরিয়ে দেয়া ও অধিকারহারা মানুষকে মুক্ত করার জন্য হয়েছে।

তিনি বলেন, যারা শহীদ হয়েছেন ও আহত হয়েছেন তারা নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য ত্যাগ করেছেন। অতীতে দুর্নীতিতে রেকর্ড করা কোন দলকে ক্ষমতায় নেয়া আর শুধু নির্বাচনের জন্য এ ত্যাগ করেনি। ৫৩ বছরে যারাই ক্ষমতায় ছিলো তারা লুটেপুটে আঙ্গুল ফুলে বটগাছ হতে কাজ করেছে। সরকারের লোকরা বলছেন, দেশে চাঁদাবাজি বন্ধ হয়নি হাত বদল হয়েছে।  

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ জুলাই বিপ্লবে প্রকাশ্যে শুরু থেকে থেকেছে। যে দল বলেছিলো ছাত্রদের আন্দোলনের সাথে আমরা নাই, তারা এখন আবার কৃতিত্ব নিতে মরিয়া হয়ে উঠেছে। ক্ষমতায় গিয়ে সংস্কারের কথা বলা এক ধরনের । অতিতেও দলগুলো জনগণকে ধোকা দিয়েছে।আগামীত বাংলাদেশকে একটি দলের হাতে ছেড়ে দেয়া যাবে না।

কিউএনবি/অনিমা/০৫ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit