বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

জার্মান ভিসা আবেদনের নতুন পোর্টাল

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ৫৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গোটা বিশ্ব থেকে জার্মানিতে পড়াশোনা, কাজ অথবা পরিবারের সাথে মিলিত হবার জন্য আসতে চাওয়া ব্যক্তিদের আবেদনের জন্য চালু হচ্ছে নতুন পোর্টাল।

জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় ভিসা আবেদনের জন্য সম্প্রতি একটি নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে। এই উদ্যোগকে ‘আসল, প্রশাসনিক বিপ্লব’ বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক।

পোর্টালটি দেখুন এই লিংকে: https://digital.diplo.de/visa

এই পোর্টালে গিয়ে ২৮ রকমের ভিসার ক্যাটাগরি থেকে সঠিক ধরনের ন্যাশনাল ভিসা বেছে নিতে পারবেন আবেদনকারীরা।

বিশ্বের মোট ১৬৭টি স্থানে রয়েছে জার্মান ভিসা কেন্দ্র। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে এসব কেন্দ্রের জন্যই চালু হলো এই পোর্টাল।

‘চার লাখ দক্ষ কর্মীর ঘাটতি’

এমন বদল ‘বহু দিন ধরে প্রতীক্ষিত ছিল’, জানান জার্মান পররাষ্ট্রমন্ত্রী। নতুন ব্যবস্থার প্রশংসাও করেন আনালেনা বেয়ারবক।

তিনি বলেন, ‘‘প্রতিবছর, জার্মানিতে অন্তত চার লাখ দক্ষ কর্মীর ঘাটতি থাকে। এমন সময়ে, সবচেয়ে দক্ষ কর্মীদের আগমনকে জটিল করে দীর্ঘ হাতেলেখা কাগজের আবেদনে সীমিত রাখার প্রয়োজন নেই।’

জার্মানির মতো অভিবাসনের গন্তব্য রাষ্ট্রের জন্য দরকার এমন ভিসা ব্যবস্থা, যা ‘আধুনিক, ডিজিটালবান্ধব ও নিরাপদ’,- জানান বেয়ারবক।

সূত্র : ডয়চে ভেলে 

কিউএনবি/অনিমা/০৫ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৬:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit