মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

সমুদ্রপথে মালয়েশিয়া প্রবেশের চেষ্টা, আরও ৩০০ রোহিঙ্গা আটক

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ৬০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সমুদ্রপথে মালয়েশিয়া প্রবেশের সময় বহনকারী দুইটি নৌকাসহ কমপক্ষে ৩০০ রোহিঙ্গাকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সংবাদমাধ্যম দ্য সান ডেইলি এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, শনিবার (৪ জানুয়ারি) মালয়েশিয়ান মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি (এমএমইএ) লাংকাউইয়ের পুলাউ রেবাকের দক্ষিণ-পশ্চিম উপকূলে অনথিভুক্ত অন্তত ৩০০ মিয়ানমারের নাগরিক বহনকারী দুইটি নৌকা আটক করেছে।

এমএমইএ মহাপরিচালক অ্যাডমিরাল মোহম্মদ রোসলি আবদুল্লাহ এক বিবৃতিতে বলেন, নৌকাগুলো বিকেল ৪টা ১৬ মিনিটে উপকূলে অবস্থান করছিল। এতে পর্যাপ্ত খাবার ও পানি ছিল না। নৌকায় থাকা যাত্রীরা ক্লান্ত হয়ে পড়েন। তাৎক্ষণিক তাদের খাদ্য ও পানি সরবরাহ করা হয়।

তিনি জানান, তারা নৌকাগুলোর গতিবিধি সম্পর্কে আরও তথ্য সংগ্রহের জন্য থাই এনফোর্সমেন্ট কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।

মোহাম্মদ রোসলি সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন। প্রয়োজনে জরুরি হটলাইন ৯৯৯ বা ল্যাংকাউই মেরিটাইম রেসকিউ সাব সেন্টার (এমআরএসসি) ০৪-৯৬৬২৭৫০ বা ০১১-৫৮৯২৫৮৬৮-এর মাধ্যমে সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে জানাতে আহ্বান জানিয়েছেন।

এর আগে, ২ জানুয়ারি ভোরে ল্যাংকাউইয়ের পান্তাই তেলুক ইউ বিচ এলাকা থেকে ১৯৬ জন রোহিঙ্গাকে আটক করা হয়।

কিউএনবি/অনিমা/০৫ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৬:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit