বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

আ.লীগ ক্ষমতায় এলেই গায়ের জোরে টিকে থাকতে চায়: মির্জা ফখরুল

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ৮৭ Time View

ডেস্ক নিউজ : আ.লীগ ক্ষমতায় এলেই গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন,  আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তারা গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকতে চায়। তারা দেশের সবকিছু ধ্বংস করে দিয়েছে। জনগণের আন্দোলনের মুখে দেশ থেকে শেখ হাসিনা পালিয়ে গেছেন। এখন আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন জাতীয় ঐক্য।  

শনিবার বিকালে ঠাকুরগাঁও পাবলিক ক্লাব মাঠে জেলা ছাত্রদলের আয়োজনে ছাত্রসমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব বলেন।

তিনি আরও বলেন, ১৫ বছর ধরে আওয়ামী লীগ দেশটাকে ধ্বংস করে দিয়েছে। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। দেশের রাজনীতিকে ধ্বংস করে দিয়েছে। ছাত্র আন্দোলনে শেখ হাসিনা কয়েক হাজার ছাত্রকে হত্যা করেছে।  

শেখ হাসিনার আমলে সারা বাংলাদেশে দুর্নীতি হয়েছে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, বাংলাদেশে যারা জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে যুদ্ধ করেছিল, তারা সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক দেশ চেয়েছিল। তারা বৈষম্য বিশ্বাস করতো না। কিন্তু শেখ হাসিনার আমলে সবখানে বৈষম্যের সৃষ্টি হয়েছে, দুর্নীতি হয়েছে। তবে আজকে আমাদের সেই বৈষম্য দূর করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।  

ছাত্রদলের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব বলেন, সব সময় জ্ঞানভিত্তিক চর্চা করতে হবে। জ্ঞানভিত্তিক রাজনীতি করতে হবে। পড়াশোনার মধ্য দিয়ে নিজের ও দেশের কল্যাণ কিভাবে নিয়ে আসা যাবে সেই কাজ করে যেতে হবে।

সভায় জেলা ছাত্রদলের সভাপতি কায়েসের সভাপতিত্বে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর করিম, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ দলের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।  

কিউএনবি/অনিমা/০৪ জানুয়ারী ২০২৫,/রাত ১০:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit