বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম
নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

‘বরিশালে শীর্ষ সন্ত্রাসী’ সেই পানামা ফারুকই তাহসানের হবু শ্বশুর

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ৫৬ Time View

বিনোদন ডেস্ক : শনিবার দিনভর সোশ্যাল মিডিয়ার চর্চিত বিষয় ছিল জনপ্রিয় গায়ক-অভিনেতা তাহসান খানের আবারও বিয়ের খবর। যদিও বিয়ের বিষয়টি নাকচ করে তাহসান জানিয়েছেন, ‘এখনো বিয়ে হয়নি। কোনো আনুষ্ঠানিকতাও হয়নি। তবে, রোজা আহমেদের সঙ্গে তিনি ঘর বাঁধার সিদ্ধান্ত নিয়েছেন। শনিবার সন্ধ্যায় নিজেই দু’জনের একটি ছবিও শেয়ার করেন তিনি।

এদিকে, দিনভর বিয়ের খবর ছড়িয়েছে নেট দুনিয়ায়। নেটিজেনরা তাহসান-রোজার ছবি শেয়ার করে ক্যাপশন জুড়ে দিচ্ছেন, ‘তাহসান তার চাঁদের আলো পেয়ে গেছে’। কিন্তু চাঁদেরও কলঙ্ক থাকে সেটিই যেন তাহসানের পিছু ছাড়ছে না। হঠাৎ করেই রোজার বাবা তাহসানের হবু শ্বশুরের পরিচয় নিয়ে প্রশ্ন উঠেছে নেটিজেনদের মধ্যে।

নেটিজেনরা বলছেন, রোজার বাবা পানামা ফারুকই বরিশালের সেই শীর্ষ সন্ত্রাসী, যিনি ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা গিয়েছিলেন।

স্থানীয়রা জানায়, ১৯৯৩ সাল থেকে ফারুক আহম্মেদ ওরফে পানামা ফারুক যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। ১৯৯৬ সালে আওয়ামী সরকার ক্ষমতায় এলে দক্ষিণাঞ্চলজুড়ে পানামা ফারুকের সন্ত্রাসী কার্যক্রম চলে। তিনি হয়ে ওঠেন বরিশালের অন্যতম শীর্ষ সন্ত্রাসী।

২০০১ সালের পর দীর্ঘ ৫ বছর পানামা ফারুক আত্মগোপনে ছিলেন। পরবর্তীতে ২০০৮ সালে ফের আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে ফের তিনি সন্ত্রাসী কার্যক্রম চালাতে শুরু করেন।
২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি বরিশাল নগরের চকবাজার এলাকায় চেকপোস্ট বসান র‌্যাবের সদস্যরা। ভোর সোয়া ৬টার দিকে ওই এলাকা দিয়ে ছয়-সাতজনের একটি দল যাচ্ছিল।

তাদের থামতে বললে তারা উল্টো দিকে ঘুরে চলে যেতে থাকে। র‌্যাবের ডিএডি নাজির আহম্মেদ তাদের থামার নির্দেশ দিলেও তারা থামেনি। এক পর্যায়ে তারা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। এতে নাজির আহম্মেদ আহত হন। এ সময় আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়েন।

তাহসানের বিয়ের খবরে ১০ বছর পর আবারও আলোচনায় এলেন সেই পানামা ফারুক। শোনা যাচ্ছে, তার মেয়ে রোজাকেই বিয়ে করতে যাচ্ছেন তাহসান। তাহসানের হবু স্ত্রী রোজা আহমেদ পেশায় মেকওভার আর্টিস্ট। পড়াশোনা করেছেন মার্কিন মুলুকে। নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করে সেখানেই তিনি প্রতিষ্ঠা করেছেন নিজের প্রতিষ্ঠান। শহরটির কুইন্সে আছে রোজা’স ব্রাইডাল মেকওভার। ১০ বছরের বেশি সময় ধরে তিনি এ পেশায় যুক্ত। বাংলাদেশে ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন রোজা।

কিউএনবি/অনিমা/০৪ জানুয়ারী ২০২৫,/রাত ৯:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit