সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
বিপিএল বিতর্ক পেরিয়ে বিসিএলে খেলবেন বিজয়-মোসাদ্দেক ময়মনসিংহ জেলার পুলিশ লাইন্সে প্রীতিভোজ অনুষ্ঠিত“ ময়মনসিংহ বাসীর সময়ের দাবী মন্ত্রী হিসেবে পাওয়া আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপিকে জানা গেল গ্লোবাল লিগ শুরুর সময়, খেলতে পারেন শান্ত-মুশফিকরা কাশ্মীরে ভারতের নতুন কূটচাল: স্থানীয় যুবকদের ‘বিদেশি যোদ্ধা’ সাজিয়ে পোস্টার অভিযান! নেত্রকোনায় বসন্তকালীন উৎসব ও খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার বিতরণী অনুষ্ঠিত এলিয়েন আছে, তবে এরিয়া ৫১-এ নয়: ওবামা বাবাকে জেতাতে পারলেন না শিবির সেক্রেটারি সিবগাতুল্লাহ শাকিবের সঙ্গে আমার ডিভোর্স হয়নি: বুবলী তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন বিদিশা এরশাদ

রূপপুরে বিদ্যুৎ প্রকল্পের ভবন থেকে পড়ে রুশ নারীর মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ১৪৭ Time View

ডেস্ক নিউজ : পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের আবাসিক গ্রীনসিটির বহুতল ভবনের চারতলা থেকে পড়ে এক রুশ নারী কর্মীর মৃত্যু হয়েছে।

আজ শনিবার ভোর ৪টায় গ্রীনসিটির ৯ নাম্বার বিল্ডিংয়ের ৪২নং ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।

নিহত রাশিয়ান নাগরিক পোস্তারুক কেসনিয়া রূপপুর প্রকল্পের Smu-1 কোম্পানিতে কর্মরত ছিলেন।

ঘটনার পর গ্রীনসিটির দায়িত্বরত চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় গ্রীনসিটি এলাকা পরিদর্শন করেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী, ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, নিহত রুশ নাগরিক এবং তার স্বামীর মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। এ ঘটনায় তার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রীনসিটির সিকিউরিটি সদস্যরা নিয়ে গেছেন।

ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

কিউএনবি/অনিমা/০৪ জানুয়ারী ২০২৫,/বিকাল ৩:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit