শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে সায় ট্রাম্পের প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং আজ

কাসেম সোলাইমানির ৫ম মৃত্যুবার্ষিকীতে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ৬৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : প্রয়াত ইরানি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানিকে একজন ‘মহান বীর’ হিসেবে শ্রদ্ধা জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি। 

গতকাল বৃহস্পতিবার (৩ জানুয়ারি) ছিল সােলেইমানির ৫ম মৃত্যুবার্ষিকী।  পৃথিবীর ‘এক নম্বর’ জেনারেল হিসেবে বিবেচিত সোলাইমানির নাম ছিলো বিশ্বের সবচেয়ে দক্ষ গোয়েন্দা সংস্থা সিআইএ ও মোসাদের হিট লিস্টের ‘এক নম্বরে’।  ২০২০ সালের ৩ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মার্কিন বাহিনী দ্বারা হত্যাকাণ্ডের শিকার হন তিনি।

ইরানি মুখপাত্র বলেন, জেনারেল কাসেম সোলেইমানি তার কাজের মধ্য দিয়ে সাধারণ মানুষের হৃদয় জয় করেছিলেন।

বৃহস্পতিবার (৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে তাসনিম নিউজ এজেন্সি। বাকায়ি এক্স অ্যাকাউন্টে এক পোস্টে জানান, সমসাময়িক বিশ্বে যুদ্ধাস্ত্র এবং বোমার উপর জেনারেল সোলেইমানি হৃদয়ের সেনাপতি হিসাবে খ্যাতি অর্জন করেছিলেন।

কাশেম সোলাইমানি মূলত সিরিয়া ও ইরাক যুদ্ধে তার বীরত্বপূর্ণ অবদানের জন্য দেশ-বিদেশে খ্যাতি অর্জন করেছিলেন।  সেসময় তিনি ‘সারুল্লাহ’ গ্রুপের নেতৃত্ব দেন।  ওই যুদ্ধে তার অবদানের প্রশংসা করেছিলেন ইরানের সর্বোচ্চ নেতা থেকে শুরু করে সাধারণ মানুষ।

ইরানি মুখপাত্র বলেন, বীর কমান্ডাররা অঞ্চল জয়ের জন্য পরিচিত নয়, কিন্তু মানুষের হৃদয় জয় করার জন্য তাদের অর্জন চিরকাল স্থায়ী হবে।

তেহরানের আঞ্চলিক শত্রু  সৌদি আরব ও ইসরাইলের মাথাব্যথার কারণ ছিলেন কাশেম সোলাইমানি।  ইরান-ইরাক যুদ্ধের সময় তার বীরত্বপূর্ণ অবদান সবার নজরে আসে।  গত ২০ বছরে বহুবার যুক্তরাষ্ট্র, ইসরাইল ও আরবের বিভিন্ন সংগঠন তাকে হত্যার চেষ্টা চালায়। তবে, প্রতিবারই তিনি প্রাণে বেঁচে যান।  তবে শেষ পর্যন্ত ২০২০ সালে মার্কিন কৌশলের কাছে পরাস্ত হন তিনি।

২০১১ সালে গৃহযুদ্ধের কারণে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বারবার পরাজয়ের মুখে পড়লে, তার সমর্থনে এবং ইরানের বাইরে অভিযানের দায়িত্ব নেয় কাশেম সোলাইমানির কুদস বাহিনী।  দায়িত্ব নিয়েই তিনি সফলভাবে বিভিন্ন সন্ত্রাসী সংগঠন ও ইরাকের ইসলামিক স্টেটকে (আইএস) পরাজিত করেন।

ইরানি মুখপাত্র প্রয়াত কমান্ডারকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের মহান নায়ক হিসেবেও অভিনন্দন জানান।

 

 

কিউএনবি/আয়শা/০৩ জানুয়ারী ২০২৫,/বিকাল ৩:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit