শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে সায় ট্রাম্পের প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং আজ

প্রেসিডেন্ট গ্রেফতার ইস্যুতে দক্ষিণ কোরিয়ায় চরম নাটকীয়তা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ১২৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে গ্রেফতার ইস্যুতে দক্ষিণ কোরিয়ায় চলছে চরম নাটকীয়তা। প্রেসিডেন্টকে গ্রেফতার করতে গিয়ে বাসভবনের দায়িত্বে থাকা নিরাপত্তা বাহিনীর বাধার মুখে পড়তে হচ্ছে কর্তৃপক্ষকে। পাশাপাশি, ভবনের বাইরে ইউন সুক ইওলের সমর্থকরাও ব্যাপক বিক্ষোভ করছে। খবর ভয়েস অব আমেরিকার।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) তৃতীয় দিনের মতো গ্রেফতারের বিরোধিতা করে তার বাসভবনে অবস্থান করেন ইউন সুক ইওল। এরইমধ্যে বাসভবন ঘেরাও করে কম্পাউন্ডে প্রবেশ করেছে পুলিশ ও তদন্তকারী কর্মকর্তাদের একটি দল।

সামরিক আইন জারির ব্যর্থ প্রচেষ্টার জেরে দুর্নীতির তদন্তের স্বার্থে প্রেসিডেন্টের বিরুদ্ধে পরোয়ানা জারি করে সিউলের একটি আদালত। কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসাবাদ করতে চায়, কিন্তু প্রেসিডেন্ট ‘লড়াই’ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

এ নিয়ে দেশটিতে ছড়ায় চরম উত্তেজনা। ইওলের সমর্থক ও বিরোধীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনাও ঘটেছে। উল্লেখ্য, গত ৩ ডিসেম্বর ইউন সুক ইওল সামরিক আইন জারির ঘোষণা দেন, যার ফলে তার অভিশংসন হয়। গত ৩১ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা অনুমোদন করে দেশটির একটি আদালত।

 

 

কিউএনবি/আয়শা/০৩ জানুয়ারী ২০২৫,/বিকাল ৩:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit