রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ভাত চুরির অপবাদে শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা ট্রাম্পের শুল্ক হুমকি, রাশিয়ার তেল: দুই চাপের মাঝে কোন পথে ভারত? একাদশে ভর্তি কার্যক্রম শুরু আজ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী

শীতে কেন খাবেন দারুচিনির চা?

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ৮৯ Time View

লাইফস্টাইল ডেস্ক : শীতের ঠান্ডা আবহাওয়ায় শরীরকে চাঙা করতে দারুচিনি চায়ের বিকল্প নেই। দ্রুত অলসতা ভাব কাটিয়ে কাজে মনোযোগী হতেও দারুণ কাজ করে এটি।

কিন্তু আপনি কি জানেন? অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ দারুচিনি চা নিয়মিত খাওয়ার অভ্যাসে রয়েছে অসংখ্য উপকারিতা। আসুন একে একে তা জেনে নিই-
 
১. দারুচিনি হৃদ্‌রোগের ঝুঁকি হ্রাস করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, দারুচিনি ট্রাইগ্লিসারাইড এবং মোট কোলেস্টেরলের মাত্রা কমাতে পারে। আর এ দুটিই হৃদ্‌রোগের ঝুঁকির কারণ। এ ছাড়া আপনি যদি টানা ৪ সপ্তাহ দারুচিনি নিয়মিত খান, তাহলে রক্তচাপ কমে যাবে।

এর অনেক জাদুকরি স্বাস্থ্য উপকারিতা আছে। ছবি: সংগৃহীত

 

২. দারুচিনি ক্যানসারের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক প্রভাব ফেলতে পারে। মূলত দারুচিনির নির্যাস ক্যানসারের বিরুদ্ধে লড়াই করে। এটি ক্যানসার কোষের বৃদ্ধি হ্রাস করে এবং টিউমারে রক্তনালী তৈরি করে।
 
৩. দারুচিনি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। আর অ্যান্টিঅক্সিডেন্ট আপনার শরীরকে ফ্রি র‌্যাডিকেল দ্বারা সৃষ্ট অক্সিডেটিভ ক্ষতি থেকে রক্ষা করে। তাই দারুচিনি স্বাস্থ্যের জন্য অনেক উপকারী।
 
৪. দারুচিনিতে অবিশ্বাস্যভাবে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান রয়েছে। এর শক্তিশালী অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য রয়েছে। আর এ কারণে এটি আপনার শরীরকে সংক্রমণের সঙ্গে লড়াই করতে এবং টিস্যুর ক্ষতি মেরামত করতে সহায়তা করতে অনেক কার্যকরী।
 
৫. দারুচিনি রক্তে শর্করা হ্রাসকারী বৈশিষ্ট্যের জন্য সুপরিচিত। দারুচিনির অ্যান্টি-ডায়াবেটিক প্রভাব রয়েছে এবং এটি রক্তে শর্করার মাত্রা ১০ থেকে ২৯৮ শতাংশ পর্যন্ত কমিয়ে দিতে পারে। আর এর উপকার পেতে আপনি চায়ের সঙ্গেও দারুচিনি খেতে পারেন।
 
৬. মস্তিষ্কের কোষগুলোর গঠন বা কার্যকারিতার প্রগতিশীল ক্ষতি থেকে নিউরোডিজেনারেটিভ রোগ হয়ে থাকে। আর এ ধরনের রোগে উপকারী হিসেবে কাজ করতে পারে দারুচিনি। পারকিনসন্স রোগে আক্রান্ত ইঁদুরের ওপর করা একটি গবেষণায় দেখা যায়, দারুচিনি নিউরন রক্ষা করতে সাহায্য করে এবং নিউরোট্রান্সমিটারের মাত্রা স্বাভাবিক করে।
 
৭. দীর্ঘস্থায়ী প্রদাহ কমাতে পারে দারুচিনি।
 
৮. এতে সিনামালডিহাইড নামক একটি উপাদান আছে যা ব্যাকটেরিয়া এবং ছত্রাকের সংক্রমণ থেকে রক্ষা করতে কার্যকর ভূমিকা পালন করে।
 
 
৯. ঠান্ডা-কাশি উপশম করতে সাহায্য করে এই মসলা।
 
১০. ব্লাড সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে দারুচিনি। এটি রক্তের প্রবাহে প্রবেশ করে এমন গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণে সহায়তা করে।
 
১১. নিয়মিত দারুচিনি খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে বলে দাবি করছে কিছু গবেষণা।
 
১২ দারুচিনিতে প্রোবায়োটিক বৈশিষ্ট্য রয়েছে। তাই দারুচিনি নিয়মিত খেলে অন্ত্রে ব্যাকটেরিয়ার ভারসাম্য বজায় থাকে। ফলে হজমের সমস্যা দূর হয়।
 
কীভাবে তৈরি করবেন
 
প্রথমে একটি পাত্রে এলাচ, দারুচিনি, লং, গোলমরিচ পিষে নিন। এবার সে পাত্রে আদা পিষে পেস্ট তৈরি করুন। প্রয়োজনমতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিন মাঝারি আচে। তেজপাতাগুলো ছিড়ে দিন। সব উপকরণের নির্যাস পানিতে মিশতে অপেক্ষা করুন ৫ থেকে ৭মিনিট। এ পর্যায়ে আপনি লক্ষ্য করবেন চায়ের লিকার ছাড়াই পানি হালকা লাল রং হয়ে গেছে।
 
শীতের সন্ধ্যায় নাশতার সঙ্গে উপভোগ করুন কাপে ধোঁয়া ওঠা দারুচিনি চা। 

 

কিউএনবি/আয়শা/০৩ জানুয়ারী ২০২৫,/দুপুর ২:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit