শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম
বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন টমেটো খেয়ে ১৫ হাতির মৃত্যু শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেয়া হচ্ছে না: ভারত মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটিতে এমপি ফজলুর রহমান জ্বালানি তেলের বাজার ঊর্ধ্বমুখী, এক মাসেই দর বেড়েছে প্রায় ২০ শতাংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘জুলাইবিরোধী’ ৭ শিক্ষককে অব্যাহতি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক শক্তিশালী করার ইঙ্গিত মার্কিন দূতের দক্ষিণ গফরগাঁও উপজেলা গঠন বিষয়ে আশ্বস্ত করলেন কমিশনার

বিপিএল টিকিট না পেয়ে কাউন্টারে ভাঙচুর-অগ্নিসংযোগ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ৪৭ Time View

স্পোর্টস ডেস্ক : মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ মুখোমুখি হচ্ছে ঢাকা ক্যাপিটালস–দুর্বার রাজশাহী এবং ফরচুন বরিশাল–রংপুর রাইডার্স। তবে টিকিট না পেয়ে কাউন্টারে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ সমর্থকরা।

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সুইমিংপুল সংলগ্ন ৫ নম্বর গেটের টিকিট বুথে আগুন লাগানোর ঘটনা ঘটে।

স্টেডিয়াম কর্তৃপক্ষ বলছে, বিপিএলের টিকিট না পাওয়ার ক্ষোভ থেকে উৎসুক জনতা বুথে আগুন দিয়েছে এবং ভাঙচুর চালিয়েছে।

জানা যায়, সকাল থেকে টিকিটের জন্য আগে থেকে নির্ধারিত মিরপুরের সুইমিং কমপ্লেক্সে অপেক্ষা করছিলেন দর্শকরা। অনলাইনের পাশাপাশি সেখানেই বুথে টিকিটের ব্যবস্থা করেছিল বিসিবি। তবে সাড়ে এগারোটা নাগাদ বাঁশের বেড়া ধাক্কাতে থাকেন দর্শকরা। পরে গেট ভেঙে ভেতরে প্রবেশ করে বুথে ভাঙচুর চালান দর্শকরা।

এক পর্যায়ে সেখানে আগুন দেয় বিক্ষুব্ধরা। পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণ আনেন ফায়ার সার্ভিস।

এ ঘটনার পর ওই এলাকাটি নিরাপত্তার চাদরে ঘিরে ফেলেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বর্তমানে পুলিশের পাশাপাশি সেখানের সেনাবাহিনী ও র‍্যাব মোতায়েন রয়েছে।

কিউএনবি/অনিমা/০২ জানুয়ারী ২০২৫,/দুপুর ২:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit