শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম
ড্রোন হামলায় সৌদির তেল পাইপলাইন বন্ধ, পেরিম দ্বীপ দখল সারাদেশে দুই দিনব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ঘোষণা ছাত্রদলের রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর জেতেননি একটি ট্রফিও, তবু ব্যালন ডি’অর জিততে চান এমবাপ্পে ‘সৌদির শত শত ভাড়াটে সেনাকে হত্যা করা হয়েছে, রেড সি উপকূল এখন মুক্ত’ ভিডিও ভাইরাল: চীনা বিমানবন্দরে জীবন্ত প্রাণীর খাঁচা ছুড়ে মারছেন কর্মীরা ইরান যুদ্ধের ধাক্কা: শীর্ষ রপ্তানিকারক থেকে এখন দীর্ঘমেয়াদে এলএনজি কিনতে চায় কাতার ইন্দোনেশিয়ার মাউন্ট ব্রোমোয় পর্যটক প্রবেশের পথ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা নয়াদিল্লিতে আজ শুরু হচ্ছে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন জার্মানিতে আঞ্চলিক নির্বাচনকে সামনে রেখে চাপে মের্ৎসের দল

রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময়ের শুনানি আজ, কড়া নিরাপত্তা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ৬১ Time View

ডেস্ক নিউজ : জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর আজ। এ জন্য আদালত প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) চট্টগ্রাম আদালতে শুনানি হবে।

এ কারণে সকাল থেকেই আদালতের প্রবেশমুখে পুলিশ, সেনাবাহিনী ও র‍্যাব সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

এর আগে ৩ ডিসেম্বর মঙ্গলবার চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানির দিন ধার্য ছিল।

রাষ্ট্রপক্ষের আইনজীবীরা উপস্থিত থাকলেও আসামিপক্ষের কেউ ছিলেন না। তাই রাষ্ট্রপক্ষের আবেদনের ভিত্তিতে আজ ২ জানুয়ারি পরবর্তী শুনানির তারিখ ধার্য করেছিলেন আদালত।

অন্যদিকে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষ বর্তমানে ভারতে অবস্থান করছেন। তবে তিনি ভারত থেকে কবে বাংলাদেশে ফিরবেন তা নিয়ে রয়েছে ধুম্রজাল।

জানা গেছে, চিন্ময় কৃষ্ণদাসকে সকাল ১০টায় আদালতে আনা হবে।

এর আগে ২৬ নভেম্বর তাকে আদালতে আনার সময় ব্যাপক সংঘর্ষ হয় আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীদের সঙ্গে চিন্ময় দাসের অনুসারীদের। যার ফলস্বরূপ অ্যাডভোকেট আলিফ মারা যান।

এ পরিস্থিতি এড়াতে আজ কড়া নিরাপত্তা বেষ্টনীর ব্যবস্থা নেওয়া হয়েছে।

কিউএনবি/অনিমা/০২ জানুয়ারী ২০২৫,/সকাল ১০:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit