রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারীতে শিক্ষক সংকটে সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত হচ্ছে পাঠদান ‎তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ৬ মাসে সাভার আশুলিয়ায় উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে-এমপি সালাউদ্দিন বাবু মৌসুম শুরুতে প্রতিপক্ষকে ৫-১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন মিউনিখ নেপালে বিড়ালের ডাক ভেবে ধ্বংসস্তূপ সরাতেই মিলল ৫ বছরের শিশু ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার ফিফার সংস্কারে নেদারল্যান্ডসের বৈশ্বিক সম্মেলনের প্রস্তাব অভিনেতা না হলে যে পেশায় যেতে চেয়েছিলেন অমিতাভ কেরুংয়ে আটকা ১ হাজার নেপালি, বিকল্প পথে দেশে ফেরানোর উদ্যোগ শিক্ষার্থীদের ভিসাপ্রক্রিয়া সহজ করতে মন্ত্রিপরিষদে বিশেষ কমিটি

উত্তর প্রদেশে রুটি বানাতে ও থালাবাসন ধুতে পারে বানর ‘রানি’

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ৬৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রায়বরেলি, উত্তর প্রদেশ; ভারত। এই শহরে একটি পরিবারের বাস করে রানি নামের এক বানর। তবে, এটি কোনও সাধারণ বানর নয়। স্থানীয়রা তাকে স্নেহে ‘কর্মক্ষম বানর’ বলে ডাকে। কারণ মানুষের সাথে সম্পর্কিত দৈনন্দিন কাজগুলো খুব দক্ষতার সাথে সম্পন্ন করতে সক্ষম রানি। মঙ্গলবার (১ ডিসেম্বর) এক প্রতিবেদনে দ্য ডেইলি গার্ডিয়ান এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ‘রানি’-কে বানর বলে ডাকলে মাইন্ড করে খুব। ৮ বছর আগে এই নামটি তাকে দেয়া হয়। কেউ তাকে বানর হিসাবে উল্লেখ করলে বিরক্ত হয়। স্বতন্ত্র পরিচয় দিয়ে পরিচিত হতে পছন্দ করে এই ‘রানি’ নামের বানর।

ভাদোখর থানা এলাকার সদোয়া গ্রামের কৃষক বিশ্বনাথের পরিবারের একজন প্রিয় সদস্য রানি। পরিবারের সাথে ঘুম থেকে ওঠা, বসা, খাওয়া, পান করা এবং ঘুমানো: ঠিক যে কোন মানুষের মতো, রানি বিশ্বনাথের দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ।

আট বছর আগে, একদল বানর সদোয়া গ্রামের মধ্য দিয়ে যায় এবং রানিকে তার দল থেকে আলাদা করে দেয়া হয়। একা ও দুর্বল অবস্থায় পড়ে থাকতে দেখে বিশ্বনাথের স্ত্রী বানরটিকে আপন করে নেন এবং শীঘ্রই একটি অসাধারণ বন্ধনে পরিণত হয়।

মূলত বন্য প্রাণী হিসেবে পরিচিত রানি। সময়ের সাথে সাথে মানুষের অভ্যাসের সাথে খাপ খাইয়ে নেয় এই বানর। মানুষের সাথে থাকতে থাকতে গৃহস্থালির কাজও শিখে ফেলে রানি। অদ্ভুত হলেও সত্য, রানি এখন রুটি বানাতে পারে। সেই সাথে থালাবাসন ধোয়ার কাজে বিশ্বনাথের স্ত্রীকে সাহায্য করে। কাজ শেষে পরিবারের সাথে মোবাইল ফোনে ভিডিও দেখে এই রানি।

বিশ্বনাথের ছেলে আকাশ নিয়মিতভাবে রানির অনন্য এসব ক্ষমতার ছবি তোলে এবং তার ইউটিউব চ্যানেল ‘রানি বান্দারিয়া’ তে শেয়ার করে। চ্যানেলটি ইতোমধ্যে লক্ষ লক্ষ ভিউ পেয়েছে। বিশ্বব্যাপী মানুষ রানির অসাধারণ প্রতিভা দেখে অবাক হয়েছে।

রানিকে পরিবারে যোগদানের পর থেকে লালন-পালন করেছেন আকাশ। তিনি বলেন, রানি অবিশ্বাস্যভাবে বুদ্ধিমান। সে কেবল রান্নাঘরেই সাহায্য করে না, মোবাইল ফোনে ভিডিও দেখতেও উপভোগ করে, যা তার অসাধারণ বৈশিষ্ট্যগুলোকে আরও স্পষ্ট করে তোলে।

 

 

কিউএনবি/আয়শা/০১ জানুয়ারী ২০২৫,/রাত ১০:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit