রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারীতে শিক্ষক সংকটে সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত হচ্ছে পাঠদান ‎তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ৬ মাসে সাভার আশুলিয়ায় উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে-এমপি সালাউদ্দিন বাবু মৌসুম শুরুতে প্রতিপক্ষকে ৫-১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন মিউনিখ নেপালে বিড়ালের ডাক ভেবে ধ্বংসস্তূপ সরাতেই মিলল ৫ বছরের শিশু ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার ফিফার সংস্কারে নেদারল্যান্ডসের বৈশ্বিক সম্মেলনের প্রস্তাব অভিনেতা না হলে যে পেশায় যেতে চেয়েছিলেন অমিতাভ কেরুংয়ে আটকা ১ হাজার নেপালি, বিকল্প পথে দেশে ফেরানোর উদ্যোগ শিক্ষার্থীদের ভিসাপ্রক্রিয়া সহজ করতে মন্ত্রিপরিষদে বিশেষ কমিটি

পুলিশের তিন অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ৬৪ Time View

ডেস্ক নিউজ : পুলিশের আরও তিন অতিরিক্ত মহাপরিদর্শককে (অতিরিক্ত আইজিপি) বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

তিন অতিরিক্ত মহাপরিদর্শক হলেন- মল্লিক ফখরুল ইসলাম, ওয়াই এম বেলালুর রহমান ও সেলিম মো. জাহাঙ্গীর।

অতিরিক্ত আইজিপি মল্লিক ফখরুল ইসলাম ঢাকায় পুলিশ স্টাফ কলেজের রেক্টর, সেলিম মো. জাহাঙ্গীর পুলিশ অধিদপ্তর এবং ওয়াই এম বেলালুর রহমান পুলিশ টেলিকমে কর্মরত ছিলেন।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা মল্লিক ফখরুল ইসলাম, ওয়াই এম বেলালুর রহমান এবং সেলিম মো. জাহাঙ্গীরকে সরকারি চাকরি আইন ২০১৮-এর ৪৫ ধারা অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হলো। তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধা পাবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে এ পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এর আগে ৮ অক্টোবর র‌্যাবের সাবেক মহাপরিচালক ও সর্বশেষ পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজি ব্যারিস্টার হারুন অর রশিদ, হাইওয়ে পুলিশের প্রধান শাহাবুদ্দিন খান এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত কমিশনার ও সর্বশেষ ট্যুরিস্ট পুলিশে কর্মরত খন্দকার মহিদ উদ্দিনকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়।

২২ সেপ্টেম্বর রেলওয়ে পুলিশে কর্মরত অতিরিক্ত মহাপরিদর্শক দেবদাস ভট্টাচার্য, ঢাকায় সংযুক্ত শিল্পাঞ্চল পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) এ কে এম হাফিজ আক্তার, ঢাকায় পুলিশ টেলিকমে কর্মরত উপমহাপরিদর্শক (ডিআইজি) বশির আহম্মদ, ঢাকায় সংযুক্তির আদেশপ্রাপ্ত পুলিশ সুপার মিজানুর রহমান, এপিবিএন সদরদপ্তরে কর্মরত সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম ও ডিএমপির সহকারী কমিশনার দাদন ফকিরকে অবসরে পাঠানো হয়।

২ সেপ্টেম্বর পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক খন্দকার লুৎফুল কবির, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মীর রেজাউল আলম, নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত উপমহাপরিদর্শক চৌধুরী মঞ্জুরুল কবির ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপমহাপরিদর্শক (চলতি দায়িত্ব) ইমাম হোসেনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

কিউএনবি/অনিমা/০১ জানুয়ারী ২০২৫,/রাত ১০:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit