রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ভাত চুরির অপবাদে শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা ট্রাম্পের শুল্ক হুমকি, রাশিয়ার তেল: দুই চাপের মাঝে কোন পথে ভারত? একাদশে ভর্তি কার্যক্রম শুরু আজ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী

হাসুন, হাসিতে ভালো থাকুন

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ৭৫ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : অনেকেই অকারণেই মন খারাপ করে থাকেন। মন খারাপ বা না হাসা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। হাসিখুশি থাকলে মানুষকে শুধু দেখতেই সুন্দর লাগে না, তার হৃৎপিণ্ডসহ শরীরের অঙ্গগুলোকেও রাখে ভালো। কথায় তো আছে সুন্দর হাসি দিয়ে খুব সহজে সবার মন জয় করে নেওয়া যায়। তেমনি সুস্থ থাকতেও প্রয়োজন প্রাণ খোলাহাসি।

কারণ, হার্ট সুস্থ রাখতে হাসিকে বলা হয় ‌‘মহৌষধ’। হাসি সংক্রামক। একজনকে হাসতে দেখলে অন্যদেরও হাসি পায়। ফলে সবার মনই ভালো থাকে আর আশেপাশের পরিবেশও হয়ে যায় উচ্ছল-প্রাণবন্ত। ফলে নিজেকে সুখী মনে হয়।  

এক গবেষণায় দেখা গেছে, মানুষ সাধারণত প্রাণখোলা হাসির প্রতি বেশি সাড়া দেয়। হাসি আমাদের স্মৃতিশক্তি বাড়াতেও সাহায্য করে। এছাড়া হাসার সময় আমাদের মুখের অনেকগুলো মাসল কাজ করার ফলে রক্ত সঞ্চালন বেশি হয় এবং এর ফলে মুখের ত্বক উজ্জ্বল হয়। হাসলে মানসিক চাপ কমে।
  
লাইভ সাইন্সের তথ্যানুযায়ী, চাপা হাসি বা মুচকি হাসির ক্ষেত্রে কণ্ঠনালি অনুরণিত হয় না, কারণ এ ধরনের হাসির সময় নিশ্বাস নাক দিয়ে বের হয়ে যায়।

মনোবিজ্ঞানী ড. ডেনিয়েল কারলেট বলেছেন, শুধু রসিকতার ক্ষেত্রেই নয়, হাসি সমাজে পারস্পরিক মিথষ্ক্রিয়ার ক্ষেত্রেও খুবই ইতিবাচক। তাই মনকে প্রফুল্ল রাখতে সব সময় হাসুন। হাসি যেমন আপনার হার্ট ভালো রাখবে, তেমনি পারস্পরিক সম্পর্ক অটুট রাখবে।  

আজকাল সুস্থ থাকতে লাফিং-ক্লাব খোলা হচ্ছে, প্রায়ই সকালে পার্কে প্রাত ভ্রমণে এসে বয়স্কদের দলবেঁধে হাসতে দেখা যায়। এই দলে যোগ দিতে পারেন তরুণরাও। তবে সাবধান, হাসি দিয়ে যেমন সবার মন জয় করা যায়, তেমনি এমনভাবে হাসা যাবে না যা কাউকে ছোট করতে পারে বা তাচ্ছিল্য করা বোঝাবে।

 

 

কিউএনবি/আয়শা/০১ জানুয়ারী ২০২৫,/রাত ৯:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit