বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম

পুলিশের ৬৫ কর্মকর্তাকে বদলি

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ১০৪ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ পুলিশের ৬৫ কর্মকর্তাকে দেশের বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রকাশিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

একটি প্রজ্ঞাপনে ১৭ জনকে বদলি করা হয়েছে। যেখানে ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, অতিরিক্ত কমিশনার, উপ-কমিশনার, যুগ্ম কমিশনার ও পুলিশ সুপার পদ মর্যাদার কর্মকর্তারা রয়েছে।

অপর আরেকটি প্রজ্ঞাপনে ৪৮ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। যাদের মধ্যে ১৭ জন সুপারনিউমারারিতে পদোন্নতিপ্রাপ্ত। এছাড়া মিশন থেকে ফেরত আসাদের একটা অংশ এই আদেশের মাধ্যমে পদায়ন করা হয়েছে।

এদিকে, গতকাল মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার সাত কর্মকর্তাকে বদলি করা হয়। ডিএমপি কমিশনার মো. সাজ্জাত আলীর সই করা এক অফিস আদেশে তাদের বদলি করা হয়।

 

কিউএনবি/আয়শা/০১ জানুয়ারী ২০২৫,/রাত ৯:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit