মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম
হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

মাটিরাঙ্গায় তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ৭৯ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় তারুণ্যের উৎসব- ২০২৫ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়।বুধবার (১লা জানুয়ারী,)সকাল ১০টায় উপজেলা প্রশাসনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে মাটিরাঙ্গা পৌর সদর প্রদক্ষিণ শেষে  একই স্থানে এসে শেষ হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুর আলম র‌্যালিটির নেতৃত্ব দেন। 

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুর আলম বলেন, ‘তারুণ্যের উৎসব ২০২৫’ বাংলাদেশের তরুণ সমাজের শক্তি, আবেগ এবং উদ্যোগী চেতনায় সমৃদ্ধ একটি জাতীয় আয়োজন। এই উৎসবের মাধ্যমে জাতিকে ঐক্যবদ্ধ করা, পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে তোলা এবং বাংলাদেশের বৈচিত্র্য ও সংস্কৃতির সৌন্দর্য্য  উদযাপন করা হয়।
এসময় মাটিরাঙ্গা উপজেলা প্রকৌশলী মো. শাহ জাহান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শেখ আশ্রাফ উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুল হক, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো.জসীম উদ্দিন জয়নাল,ড়  উপজেলা ইন্সট্রাক্টর আসগর হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহম্মদ, মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ কাজী মো. সলিম উল্ল্যাহ, ছাত্র প্রতিনিদি ইব্রাহিম হোসেন রকি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, ছাত্র প্রতিনিধি, সাংস্কৃতিক কর্মী এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 
কিউএনবি/অনিমা/০১ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit