সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ডোপ কাণ্ডে দুই বছরের নিষেধাজ্ঞায় মাবিয়া বিয়ানীবাজারে দুবাগ স্কুল এন্ড কলেজে পুরস্কার বিতরণ খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের পুরস্কার বিতরণ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের মার্কিন দাবি অস্বীকার ইরানের সামরিক বাহিনীর বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জার্মানি ও সুইডেন রাষ্ট্রদূতের পৃথক বৈঠক আশা ভোসলের কোন গান সেরা, জানালেন তিন সঙ্গীতশিল্পী পহেলা বৈশাখে উন্মাতাল হবে রাজধানী পিএসএলে আরও একদিন খেলার অনাপত্তিপত্র পেলেন শরিফুল-রানা আলোচনা ‘ব্যর্থ’: ফের সংঘাতে জড়াতে যাচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র? ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনার সময় ইউএফসি ফাইট দেখছিলেন ট্রাম্প!

ওমরাহ পালনে অহনা রহমান

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ৬৭ Time View

বিনোদন ডেস্ক : বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান মডেলিং দিয়ে ক্যারিয়ায়ের যাত্রা শুরু করেন। তিনি শোবিজ অঙ্গনে আসার পর বিভিন্ন টেলিভিশন নাটকে অভিনয় করে দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। অভিনেত্রী মাঝেমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার ভক্ত-অনুরাগীদের সঙ্গে নানান মতামত কিংবা ছবি শেয়ার করে থাকেন। এবারও তার ব্যতিক্রম নয়; একটি পোস্ট দিয়ে জানালেন তার ওমরাহ পালন করতে যাওয়ার কথা।

বুধবার (১ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুকে দুটি ছবি শেয়ার করে পোস্ট দিয়েছেন অভিনেত্রী অহনা রহমান। ছবিতে দেখা যায়, কাবাঘরের সামনে দাঁড়িয়ে আছেন তিনি। দীর্ঘ স্ট্যাটাসে অহনা লিখেছেন—আমার প্রিয় ২০২৪ সাল। তুমি আমাকে এই বছরের শুরুতে অনেক কিছু দিয়েছ। আবার অনেক কিছু কেড়েও নিয়েছ এবং মানুষ যে অনেক রকমের হয়, সেটিও চিনতে সাহায্য করেছ। কিন্তু শেষের চমকটা ছিল— আমার জন্য অনেক বড় সারপ্রাইজ, যার অনুভূতি হয়তো কোনো কিছুর সঙ্গে তুলনা করা যায় না। এখন বুঝলাম— জানলাম ও শিখলাম আল্লাহ কেন মানুষের পরীক্ষা নেয়। বিশ্বাস ও ইমান আরও মজবুত হয়ে গেল।

তিনি আরও লিখেছেন—আল্লাহ জীবন থেকে তুচ্ছ জিনিস নিয়ে উত্তম জিনসটা উপহারস্বরূপ দিয়ে দেন। আমার একটা স্বপ্ন ভেঙেছ, কিন্তু সব থেকে বড় স্বপ্নটা আবার পূরণও করেছ। তাই তোমার ওপর কোনো রাগ নেই আমার। অহনা রহমান লিখেছেন—আমি বিশ্বাস করি আল্লাহতায়ালা যেভাবে বছর শুরু করিয়েছেন, সুন্দর করে ঠিক এমনভাবে সুন্দর করে শেষও করাবে। আমি তোমার শুরুটা যেভাবে করছি, তুমিও আমার সঙ্গে শেষ পর্যন্ত এমনি থেকো। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।

 

 

কিউএনবি/আয়শা/০১ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit