বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে দুই গ্রামবাসীর দফায় দফায় সংঘর্ষ, নিহত ১ আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রতিহত করুন: নাসীরুদ্দীন পাটওয়ারী অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি পেলেন ৫ কর্মকর্তা প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ভাঙারিতে বিক্রি, গ্রেপ্তার ২ আগস্টের মধ্যেই স্কুল ড্রেস ও জুতা বিতরণ করতে চায় সরকার: প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বাণিজ্য মেলা বন্ধে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ দাবি ইরান যুদ্ধ বন্ধে মার্কিন প্রতিনিধি পরিষদে ভোট, চাপে ট্রাম্প প্রশাসন চার দিবসে রামিসা হত্যার বিচার শেষ, দৃষ্টান্ত স্থাপন অস্ট্রেলিয়ার বর্জ্য পোড়ানোর পরিকল্পনা বাতিল করল ফিজি

ছাত্রশিবিরকে ‘চব্বিশের অভ্যুত্থান’র সহযোদ্ধা’ বললেন সারজিস

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ৮৫ Time View

ডেস্ক নিউজ : ছাত্রশিবিরকে ‘চব্বিশের অভ্যুত্থানের সহযোদ্ধা’ হিসেবে আখ্যায়িত করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন-২০২৪ এ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি একথা বলেন।

সারজিস আলম বলেন, “আজকের সমাবেশে যে মানুষগুলো উপস্থিত হয়েছেন তারা আমার চব্বিশের অভ্যুত্থানের সহযোদ্ধা। আমরা এ চব্বিশের অভ্যুত্থানের শুরু থেকে এমন অনেকে রয়েছে, অনেক ব্যক্তি-অনেক গোষ্ঠী, তাদের সাথে আমরা বিভিন্ন প্রয়োজনে যোগাযোগ করতে চেয়েও যোগাযোগ করে উঠতে পারিনি।”

“কিন্তু আজকে আমার সামনে যারা রয়েছেন তাদেরকে আমরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পেয়েছি। এই অভ্যুত্থানে রাজপথে থাকা, পরামর্শ দেয়া, গুরুত্বপূর্ণ পদক্ষেপে সহযোদ্ধার মতো ভূমিকায় থাকার কাজগুলো করেছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির,” বলেন এই সমন্বয়ক।

সারজিস আলম বলেন, “বিগত ষোলো বছরে খুনি শেখ হাসিনা তার পোটেনশিয়াল থ্রেট মনে করে যেভাবে পেরেছে নানা উপাধি দিয়ে ব্লেম গেম খেলায় মেতে উঠেছিল। অনেক নিরাপরাধ মানুষকে, আলেম-ওলামাকে শুধুমাত্র তার পোটেনশিয়াল থ্রেট মনে করার কারণে হত্যা করেছে।”

একইসাথে শিবিরকে “যেভাবে শেখ হাসিনা রিপ্রেজেন্টে করতে চেয়েছিল, বাংলাদেশের বর্তমান প্রজন্ম তা বিশ্বাস করে না” বলেও মন্তব্য করেন তিনি।

কিউএনবি/অনিমা/০১ জানুয়ারি ২০২৫,/সকাল ৯:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit