বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:১০ অপরাহ্ন

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ৭৭ Time View

লুৎফুন্নাহার রুমা,বিভাগীয় প্রতিনিধী ময়মনসিংহ : ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজাবালী (৪৪) নামে এক হাজতির মৃত্যু হয়েছে, তিনি হত্যা মামলার আসামী ছিলেন বলে জানিয়েছে সিনিয়র জেল সুপার মো. আমিরুল ইসলাম, মৃত ব্যক্তি রাজাবালী জেলার ফুলবাড়িয়া উপজেলার নেকবর আলীর ছেলে। সোসবার (৩০ ডিসেম্বর) রাত ৯ টার দিকে রাজাবালীকে অসুস্থ অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ সফিক উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার রাত সোয়া ৯ টার দিকে কারাপুলিশ রাজাবালী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন, তবে হাসপাতালে আনার আগেই রাজাবালী মারা গিয়েছিলেন বলেও জানান তিনি। ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. আমিরুল ইসলাম বলেন, রাজাবালী হার্টের রোগী ছিলেন, গতকাল সোমবার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন, পরে কারা হাসপাতালে তাকে চিকিৎসা দেয়া হয়,তবে সেখানে তার অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজাবালীকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, রাজাবালী ফুলবাড়িয়া থানার হত্যা মামলার আসামী, ২০২০ সাল থেকে রাজাবালী কারাগারে ছিলেন, গতকাল সোমবার অসুস্থ হলে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন, মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে, মরদেহ ময়নাতদন্ত করে মৃতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/৩১ ডিসেম্বর ২০২৪,/রাত ১১:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit