শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে সায় ট্রাম্পের প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং আজ

এবার ইউক্রেনের সঙ্গে ‘কৌশলগত সম্পর্ক’ গড়তে চায় সিরিয়া

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ৭৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রাশিয়া ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের কট্টর মিত্র ছিল এবং তাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে। এর আগে মস্কো জানিয়েছিল যে, তারা দামেস্কের নতুন প্রশাসনের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে। সিরিয়ায় রাশিয়ার যে সামরিক স্থাপনাগুলো আছে সেগুলো নিয়ে কী করা হবে তা ঠিক করতেই এই যোগাযোগ বলেও জানায় মস্কো।

এদিকে সিরিয়ার সঙ্গে সম্পর্ক গড়ে তোলার অংশ হিসেবে দামেস্ক সফর করছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা। এক বৈঠকে সিরিয়ার নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী আসাদ হাসান আল-শিবানি ইউক্রেনের আন্দ্রি সিবিহাকে বলেন, ‘রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক এবং বৈজ্ঞানিক ক্ষেত্রে ইউক্রেনের সঙ্গে আমাদের কৌশলগত অংশীদারিত্ব থাকবে।’

তিনি আরও বলেন, গত ১৪ বছর ধরে সিরিয়ার জনগণ এবং ইউক্রেনের জনগণ একই অভিজ্ঞতা এবং একই দুর্ভোগের মধ্য দিয়ে গেছেন। সিরিয়ার ২০১১-২৪ সালের গৃহযুদ্ধ এবং রাশিয়ার ইউক্রেনের ভূখণ্ড দখলের জন্য ২০২২ সালে সামরিক হামলা একই ধরনের পরিণতি বয়ে এনেছে আমাদের মাঝে।

সিবিহা সোমবার রাজধানী দামেস্কে সিরিয়ার নতুন ডি ফ্যাক্টো নেতা আহমেদ আল-শারার সঙ্গেও দেখা করেন। এ সময় তিনি শারাকে জানান, ইউক্রেন সিরিয়ায় আরও খাদ্য সহায়তার চালান পাঠাতে চায়। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) কিয়েভের পক্ষ থেকে দেশটিতে খাদ্যের ২০টি চালান পৌঁছানোর কথা রয়েছে।

গত শুক্রবার জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির সহযোগিতায় কিয়েভের মানবিক প্রকল্প ‘ইউক্রেন থেকে শস্য’ উদ্যোগের অংশ হিসেবে খাদ্য সহায়তার প্রথম চালান পাঠানোর ঘোষণা দেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর আগে সিরিয়ার নতুন প্রশাসনের সঙ্গে সম্পর্ক দৃঢ় করার ঘোষণা দিয়েছিল রাশিয়া।

 

 

কিউএনবি/আয়শা/৩০ ডিসেম্বর ২০২৪,/রাত ৯:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit