সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

অস্ট্রেলিয়ার লায়নকে প্রকাশ্যে ‘টাকলু’ বললেন ধারাভাষ্যকার

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ৮২ Time View

স্পোর্টস ডেস্ক : ধারাভাষ্য দেওয়ার সময় প্রায়শই মাঠে থাকা ক্রিকেটারদের নিয়ে মজা করে থাকেন ধারাভাষ্যকারেরা। প্রশংসা যেমন করেন, তেমনই ভুল হলে সমালোচনা করতেও ছাড়েন না। সেভাবেই নাথান লায়নের পিছনে লাগলেন কেরি ও’কিফ। সাবেক ক্রিকেটার লায়নকে ‘টাকলু’ বলে সম্বোধন করেছেন। তা শুনে ভাষা হারান অ্যাডাম গিলক্রিস্ট।

মেলবোর্নে ভারতের প্রথম ইনিংস চলাকালীন ব্যাট করছিলেন নীতীশ রেড্ডি এবং ওয়াশিংটন সুন্দর। ৭৯তম ওভারটি করেন লায়ন। তার পর ফিল্ডিংয়ে ফিরে যাচ্ছিলেন। সে সময়েই ও’কিফ মন্তব্যটি করেন। সঙ্গে সঙ্গেই ওই শব্দ ব্যবহারের কারণও জানান তিনি। ও’কিফ বলেন, “হিন্দিতে লায়নকে লোকে টাকলু বলে। একবার একটা ক্রিকেট অনুষ্ঠানের ভিডিও পোস্ট করেছিলাম সামাজিক যোগাযোগমাধ্যমে। সেখানে লোকে প্রশ্ন তুলেছিল, ‘টাকলু কে’? আমি ভেবেছিলাম কেউ হয়তো আমার সম্পর্কে খারাপ কোনও কথা বলেছে।

পরে ইন্টারনেটে শব্দের অর্থ খুঁজতে গিয়ে জানতে পারি, হিন্দিতে নেড়া মাথার লোককে টাকলু বলা হয়। তাই জন্যই লায়ন একজন টাকলু।” ও’কিফের কথা শুনে হাসি চাপতে পারেননি গিলক্রিস্ট। তিনিও ধারাভাষ্য দেওয়ার মাঝেই হাসতে থাকেন। নীতীশের সেই ইনিংস ভারতকে প্রথম ইনিংসে ফলো-অন এড়াতে সাহায্য করেছিল। তবে ম্যাচ জিততে পারেনি তারা। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ব্যর্থতার কারণে ১৮৪ রানে হারতে হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/৩০ ডিসেম্বর ২০২৪,/রাত ৯:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit