বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোণায় আওয়ামী লীগ নেতা সবুজ গ্রেপ্তার বার্সা ছেড়ে লোনে লিভারপুলে গেলেন আরাউহো ধর্ষণ মামলায় কারাগারে ভারতীয় ক্রিকেটার গাজা নিয়ে মতবিরোধ থাকলেও নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক খুব ভালো: ট্রাম্প ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, ঝাড়খণ্ড সরকারকে রাহুলের কড়া বার্তা পার্বতীপুরে ভূমিহীন কৃষকের সরকারি বন্দোবস্ত জমি দখল, ভূমিদস্যুদের বিরুদ্ধে আদালতে মামলা॥ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার আজকের মুদ্রার রেট: ১১ আগস্ট ২০২৬ জুলাই বিপ্লবে রাজপথে থাকা কর্মকর্তাদের মূল্যায়ন করুন: জুলাইযোদ্ধা তৌফিক শাহারিয়ার বিদায় সাকিব, মোস্তাফিজকে ধরে রাখল দুবাই

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ৫৭ Time View

ডেস্ক নিউজ : সোমবার (৩০ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব আবু সাঈদের সই করা আলাদা দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের বর্ণিত কর্মকর্তাদের বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি/পদায়ন করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

বদলি করা কর্মকর্তারা হলেন: পুলিশ অধিদফতরের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক আবু হাসান মুহম্মদ তারিক, নাটোরের পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন, বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে পুলিশ সুপার হিসেবে বদলির আদেশপ্রাপ্ত পুলিশ অধিদফতরের এআইজি মোহাম্মদ আমজাদ হোসাইন, দিনাজপুরের পুলিশ সুপার হিসেবে বদলির আদেশপ্রাপ্ত ঢাকার বিশেষ শাখার পুলিশ সুপার মো. জাকির হোসেন ও চট্টগ্রামের পুলিশ সুপার হিসেবে বদলির আদেশপ্রাপ্ত গাইবান্ধার ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মো. আবু সায়েম প্রধান।
এছাড়াও বদলি করা অন্যরা হলেন: টাঙ্গাইলের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ সুপার মো. মিজানুর রহমান এবং বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্তির আদেশপ্রাপ্ত ও সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত ডিএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ মাহবুব হাসান।

আরেকটি প্রজ্ঞাপনের মাধ্যমে এপিবিএনের অতিরিক্ত ডিআইজি তোফায়েল আহাম্মদ, খুলনা নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি টুটুল চক্রবর্তী, ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহান, ঢাকা এসবির পুলিশ সুপার জেসমিন কেকা, সুনামগঞ্জ ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) নিকুলিন চাকমা, ডিএমপির উপপুলিশ কমিশনার ড. হুমায়রা পারভীন, ঢাকা এসবির পুলিশ সুপার আবুল কাশেম মো. বাকী বিল্লাহ, ডিএমপির উপপুলিশ কমিশনার মাহমুদুল হাসান ও সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার রাজীব দাসকে বদলি করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/৩০ ডিসেম্বর ২০২৪,/রাত ৯:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit