বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোণায় আওয়ামী লীগ নেতা সবুজ গ্রেপ্তার বার্সা ছেড়ে লোনে লিভারপুলে গেলেন আরাউহো ধর্ষণ মামলায় কারাগারে ভারতীয় ক্রিকেটার গাজা নিয়ে মতবিরোধ থাকলেও নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক খুব ভালো: ট্রাম্প ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, ঝাড়খণ্ড সরকারকে রাহুলের কড়া বার্তা পার্বতীপুরে ভূমিহীন কৃষকের সরকারি বন্দোবস্ত জমি দখল, ভূমিদস্যুদের বিরুদ্ধে আদালতে মামলা॥ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার আজকের মুদ্রার রেট: ১১ আগস্ট ২০২৬ জুলাই বিপ্লবে রাজপথে থাকা কর্মকর্তাদের মূল্যায়ন করুন: জুলাইযোদ্ধা তৌফিক শাহারিয়ার বিদায় সাকিব, মোস্তাফিজকে ধরে রাখল দুবাই

ফাহিমের কাছে মাহমুদউল্লাহ ‘জাদুর মতো’

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ৪৭ Time View

স্পোর্টস ডেস্ক : ফাহিম আশরাফ যখন ক্রিজে আসেন, ফরচুন বরিশালের রান তখন ৬ উইকেট হারিয়ে ১১২ রান। জয় থেকে ৮৬ রান দূরে ছিল তারা, হাতে ৪৬ বল। উইকেটে আসার পর প্রথম ৮ বলে ফাহিম আশরাফ করেছিলেন স্রেফ এক রান। এরপর মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গী হয়ে গড়েন দুর্দান্ত এক জুটি।  

বরিশালও ১৯৮ রান তাড়া করা ম্যাচে জয় পায় ১১ বল হাতে রেখে। সেখানে ফাহিম-মাহমুদউল্লাহর অবিচ্ছিন্ন জুটির অবদান ৩৫ বলে ৮৮ রান। দুজনে তুলে নেন হাফ সেঞ্চুরিও। এই জুটির সময় কী কথা হচ্ছিল অভিজ্ঞ মাহমুদউল্লাহর সঙ্গে? এমন প্রশ্ন ছিল সংবাদ সম্মেলনে আসা বরিশালের ফাহিম আশরাফের কাছে।
 
উত্তরে তিনি বলেন, ‘‘মাহমুদ ভাই জাদুর মতো। প্রথম ৬-৭ বলে আমি মাত্র ১ রান করলাম। আমি উনাকে জিজ্ঞেস করলাম, ‘কী হয়েছে?’ তিনি আমাকে বললেন, ‘তুমি কেবল টিকে থাকো। ’ এরকম অভিজ্ঞ খেলোয়াড় থাকলে ব্যাপারটা ভালো। অনুপ্রেরণা পাওয়া যায়। চাপ সামাল দেওয়া যায়। সব কাজ অনেক সহজ হয়ে যায়। ’’

‘পরিকল্পনা সাধারণ ছিল। শুরুতে আমরা ভেবেছি পিএসএল, বিপিএল বা যেকোনো টি-টোয়েন্টি ম্যাচে যেকোনো কিছুই ঘটতে পারে। ফলে আমাদের পরিকল্পনা সহজ ছিল। ফলে আমরা সেরকম বড় কিছু চিন্তা না করে ২ ওভার করে ভালো করার চেষ্টা করেছি। সেভাবে এগিয়েই চেয়েছি ম্যাচ জিতে নিতে। ’

ম্যাচে ৩ উইকেট হারিয়ে ১৯৭ রান করে দুর্বার রাজশাহী। ইয়াসির আলী সেঞ্চুরি মিস করেন অল্পের জন্য। বরিশালের ইনিংসের অনেকটা অবধিই জয়ের জন্য যথেষ্টই মনে হচ্ছিল রান। তবে শেষ অবধি হেরে গেছে তারা। উইকেট কি আরেকটু বেশি রান হওয়ার মতো ছিল?

ফাহিম বলেন, ‘আমরা ২-৩ ওভার বল করার পর বুঝেছিলাম (উইকেট ভালো)। শুরুতে আমি ভেবেছিলাম হয়ত ১৫০-১৬০ রানের উইকেট হবে। তবে পরে স্লো বল হোল্ড করছিল না। ১৭০ রানের উইকেট মনে হচ্ছিল। ইয়াসির এবং এনামুল দারুণ খেলেছে পরে। দ্বিতীয় ইনিংসে উইকেট আরও ভালো হয়েছে। প্রথম ইনিংসে উইকেট নরম ছিল পরে শক্ত এবং শুকনা হয়ে গেছে। ’

 

 

কিউএনবি/আয়শা/৩০ ডিসেম্বর ২০২৪,/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit